মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

নেইমারকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপের স্টিকার অ্যালবাম কীসের ইঙ্গিত?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

নেইমারকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপের স্টিকার অ্যালবাম কীসের ইঙ্গিত?

মাত্র ৪৪ দিন পর শুরু হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। মাঠের লড়াইয়ের আগেই বিশ্বজুড়ে উৎসব শুরু হয়েছে সংগ্রাহকদের প্রিয় পানিনি স্টিকার অ্যালবাম নিয়ে। তবে এবারের উৎসব ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য একটু তিক্ত হয়ে গেছে। কারণ তাদের দীর্ঘদিনের পোস্টার বয় নেইমার জুনিয়রের ছবি নেই অ্যালবামের পাতায়।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) বিশ্বব্যাপী লঞ্চ করা হয়েছে এবারের অফিশিয়াল পানিনি অ্যালবাম। ৪৮টি দল নিয়ে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যালবামটিও হয়েছে রেকর্ড আকারের।


বিজ্ঞাপন


এবারের অ্যালবামটি মোট ১০২ পৃষ্ঠার বিশাল সংকলন। সংগ্রাহকরা এতে ৯৮০টি স্টিকার (ফিগুরিতা) সংগ্রহের সুযোগ পাবেন। প্রতিটি অ্যালবামের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫,০০০ পেসো, আর প্রতি স্টিকার প্যাকেটের দাম ২,০০০ পেসো। সংগ্রাহকদের মতে, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং ব্যয়বহুল পানিনি বিশ্বকাপ অ্যালবাম।

২০১০ সাল থেকে গত এক দশক ধরে প্রতিটি বিশ্বকাপ অ্যালবামে ব্রাজিলের প্রধান আকর্ষণ ছিলেন নেইমার জুনিয়র। কিন্তু এবার ব্রাজিলের জন্য বরাদ্দ ১৮টি স্লটের কোনোটিতেই তার জায়গা হয়নি।

পানিনি তাদের ‘প্রবাবিলিটি মডেল’-এর ভিত্তিতে খেলোয়াড় নির্বাচন করে। দীর্ঘদিনের ইনজুরি, জাতীয় দলে অনিয়মিত উপস্থিতি এবং সাম্প্রতিক কল-আপ না পাওয়ার কারণে নেইমারের সম্ভাবনা কমে গেছে বলে বিবেচিত হয়েছে। তার জায়গায় অ্যালবামে স্থান করে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো এবং তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ানের মতো তারকারা।

তবে নেইমারের বিশ্বকাপের স্বপ্ন এখনও পুরোপুরি শেষ হয়নি। আগামী ১৮ মে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। সেই তালিকায় নেইমারের নাম থাকবে কি না, তা নিয়ে ফুটবল বিশ্বে এখন জোর আলোচনা চলছে।


বিজ্ঞাপন


অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের জন্য এটি আবেগঘন মুহূর্ত। অধিনায়ক লিওনেল মেসি পঞ্চমবারের মতো অ্যালবামে জায়গা পেয়েছেন। অনেকের ধারণা, এটিই তার শেষ বিশ্বকাপ স্টিকার হতে যাচ্ছে। আর্জেন্টিনার ২০ জনের তালিকায় লিসান্দ্রো মার্তিনেস, এনজো ফার্নান্দেজসহ অনেকে থাকলেও, কাতার বিশ্বকাপের নায়ক গনজালো মন্তিয়েল ও মার্কোস আকুনিয়া বাদ পড়েছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর