সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

সরকার ইউনিয়ন-ভিত্তিক খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করছে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

সরকার ইউনিয়ন-ভিত্তিক খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করছে: প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইউনিয়ন-ভিত্তিক একটি ভালো মানের খেলার মাঠ নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। 

সোমবার (২৭ এপ্রিল)  টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস‌্য মো. রবিউল আওয়ালের তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ‌্য জানান। 


বিজ্ঞাপন


জবাবে প্রতিমন্ত্রী জানান, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ইউনিয়ন-ভিত্তিক একটি ভালো মানের মাঠ নির্মাণের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। 

তিনি বলেন, সংসদ সদস্যের নির্বাচনী এলাকার ডুবাইল ইউনিয়নের খেলার মাঠটির উন্নয়নে একটি বিস্তারিত পরিকল্পনা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, কক্সবাজার জেলায় ‘আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এই প্রকল্পের আওতায় কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর