চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুরুটা ছিল আক্রমণাত্মক। তবে দুই ওপেনারের পর অধিনায়ক লিটন দাসও একটি অনাবশ্যক শট খেলতে গিয়ে স্টাম্প হারিয়ে ফিরে গেলেন। এতে টাইগারদের ইনিংসে কিছুটা চাপ তৈরি হয়। তবে চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়-পারভেজ ইমনের ব্যাটে চাপ সামলে একশো পার করে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৫ রান। হৃদয় ৩৭ এবং শামীম ১ রানে ব্যাট করছে।
বিজ্ঞাপন
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই আগ্রাসী মেজাজ দেখায়। ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ব্যাটে দলীয় স্কোর দ্রুত ৪৪ রানে পৌঁছে যায়। কিন্তু ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ন্যাথান স্মিথের বলে ডিপ মিড উইকেটে বেভন জ্যাকবসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাইফ ফিরে যান। তার ব্যাট থেকে আসে ১৬ বলে ১৭ রান।
সাইফের বিদায়ের পর ক্রিজে এসে লিটন দাস তানজিদকে সঙ্গে নিয়ে রানের গতি ধরে রাখার চেষ্টা করেন। তবে নবম ওভারের পঞ্চম বলে ইশ সোধির মিডল স্টাম্প লক্ষ্য করে ছোড়া বলটি পুল করতে গিয়ে লিটন মিস করেন। বল সরাসরি মিডল স্টাম্পে আঘাত করে। ১৫ বলে ২১ রান (২ চার ও ১ ছক্কা) করে তিনি সাজঘরে ফিরলেন।
লিটনের আউটের পর উইকেটে আসেন তাওহীদ হৃদয়, তাকে নিয়ে লড়াইয়ের চেষ্টা চালান তানজিদ। তবে উইকেটে থিতু হয়ে ইনিংস লম্বা করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। দলীয় ৭৭ রানে ২৫ বলে ২০ করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
চাপ সামলে হৃদয়-ইমনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই দুই জনের ফিফটি রানের জুটিতে বাংলাদেশ এখন সঠিক পথে এগোচ্ছে। তবে দলীয় ১৩৪ রানে ইমন ২৮ করে বিদায় নিলে ভাঙে এই জুটি।
বিজ্ঞাপন




