সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাগরিকায় আগ্রাসী নিউজিল্যান্ড, চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

সাগরিকায় আগ্রাসী নিউজিল্যান্ড, চাপে বাংলাদেশ

চট্টগ্রামের শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ১৪৬ দিন পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরেছে টাইগাররা। টস জিতে অধিনায়ক লিটন দাস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন, ফলে আগে ব্যাট করতে নামে সফরকারী নিউজিল্যান্ড।

ম্যাচের শুরুটা হয়েছিল রোমাঞ্চকর। নিউজিল্যান্ডের ওপেনার টিম রবিনসনকে প্রথম বলেই রানআউট করে ফেরান রিশাদ হোসেন। দলীয় মাত্র ১১ রানে এসে এই ধাক্কা খায় কিউইরা। রিশাদের অসাধারণ ডিরেক্ট হিটে রবিনসন রানের খাতা খুলতেই পারেননি।


বিজ্ঞাপন


তবে প্রথম উইকেট হারানোর পরও দ্রুত ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। পাওয়ারপ্লের শেষে তারা তুলে নেয় ভালো সংগ্রহ। ক্লার্ক ২৫ রানে ও ক্লেভার ৩৩ রানে অপরাজিত থেকে ক্রিজে ছিলেন। এ পর্যায়ে বাংলাদেশের প্রাপ্তি ছিল কেবল একটি উইকেট। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ১ উইকেটে ৭৪। দ্বিতীয় উইকেট জুটিতে ১৮ বলে ৩৪ রানে ব্যাট করছেন ডেন ক্লেভার, ২৩ বলে ৩৭ রানে কাটেনে ক্লার্ক। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর