সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

তরুণ নেতাকে কেউ মেনে নিতে চান না: তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

তরুণ নেতাকে কেউ মেনে নিতে চান না: তামিম ইকবাল

সাবেক অধিনায়ক থেকে বিসিবির অন্তর্বর্তী সভাপতি হয়ে ওঠা তামিম ইকবাল এখন ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন দেখছেন। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার নেতৃত্বের দর্শন, চ্যালেঞ্জ এবং পরিকল্পনা খোলামেলা তুলে ধরেছেন।

তামিম বলেন, ‘আমাদের তিন মাস সময় দেওয়া হয়েছিল নির্বাচন করার জন্য। কিন্তু আমরা তার আগেই এটি সম্পন্ন করব। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা আমার প্রধান দায়িত্ব।’ তিনি জোর দিয়ে বলেন, দেশের ক্রিকেটে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা দ্রুত কাটিয়ে একটি পেশাদার ও স্বচ্ছ কাঠামো গড়ে তোলাই তার লক্ষ্য। খেলোয়াড়দের যে সমস্যার মুখে পড়তে হয়েছে, তার পুনরাবৃত্তি যেন না হয়; এটাই তার মূল প্রতিশ্রুতি।


বিজ্ঞাপন


তরুণ বয়সে এত বড় দায়িত্ব পাওয়ায় চ্যালেঞ্জের কথা স্বীকার করে তামিম বলেন, ‘উপমহাদেশে তরুণ নেতাকে অনেকে সহজে মেনে নিতে চান না। তাই সবাইকে সম্মান দেখানো আমার দায়িত্ব। আমি এখানে হুকুম চালাতে বা নিজের পছন্দ চাপিয়ে দিতে আসিনি। সভাপতির চেয়ারে বসে অহংকার ও রাগকে বিসর্জন দিতে হবে। এভাবেই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে চাই।’

অধিনায়কত্বের অভিজ্ঞতা থেকে বোর্ড সভাপতির ভূমিকার পার্থক্য ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আগে শুধু দল নিয়ে ভাবতাম। এখন পুরো ক্রিকেট সিস্টেম, কোচিং স্টাফ থেকে শুরু করে বোর্ডের কয়েকশ কর্মচারীর কথা ভাবতে হয়। এখানে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া চলে না। সবসময় ক্রিকেটের বৃহত্তর স্বার্থ ও দেশের ভবিষ্যতের কথা মাথায় রাখতে হয়।’

তামিম নারী ক্রিকেট দলের উন্নয়ন বা বিশ্বকাপের চেয়েও খেলোয়াড়দের নিরাপত্তাকে প্রথম অগ্রাধিকার দিচ্ছেন। সাবেক এক নির্বাচকের বিরুদ্ধে ওঠা অসদাচরণের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একজন ক্রিকেটারের বাবা-মা তার রান বা উইকেটের চেয়ে মেয়ের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত থাকেন। আমি এমন একটি আস্থার পরিবেশ তৈরি করতে চাই, যেখানে সবাই নিরাপদ বোধ করবে।’

ক্রিকেটকে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে আরও বেশি প্রচারের ওপর জোর দিয়েছেন তামিম। তিনি বলেন, ‘বড় কোম্পানিগুলো প্রচার না করলে মানুষ তাদের নাম ভুলে যায়। শহর থেকে গ্রাম পর্যন্ত ক্রিকেটের প্রচার বাড়াতে হবে। বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের ছোট বাচ্চাদের কাছে হিরো হিসেবে তুলে ধরতে হবে।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর