রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

হাম প্রতিরোধের বিশেষ বার্তা সাকিব-রিশাদদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

হাম প্রতিরোধের বিশেষ বার্তা সাকিব-রিশাদদের

প্রতিটি বাংলাদেশি পরিবারের ঘরে এখন এক অদৃশ্য আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে। ছোট্ট শিশুদের হাসি-খেলা থেমে গিয়ে উঠছে জ্বর, কাশি আর লালচে ফুসকুড়ি। গত দেড় মাস ধরে দেশজুড়ে হামের প্রকোপে শত শত শিশু হাসপাতালের বিছানায় লড়াই করছে, আর অনেকেই আর ফিরছে না। পাঁচ বছরের নিচের শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে সতর্ক করেছেন। তবে এই অন্ধকারের মাঝেও আশার আলো জ্বালাতে এগিয়ে এসেছেন জাতীয় ক্রিকেট দলের তারকারা।

চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে বাংলাদেশে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত দেড় মাসে হামের উপসর্গ নিয়ে সারাদেশে আড়াইশোর বেশি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে চার হাজার শিশু। এই রোগটি অত্যন্ত ছোঁয়াচে, একজন থেকে অন্যজনে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশেষ করে ছোট শিশুদের জন্য জীবনঘাতী হতে পারে।


বিজ্ঞাপন


সরকার ইতোমধ্যে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, টিকার পাশাপাশি সচেতনতা ছাড়া এই প্রাদুর্ভাব থামানো কঠিন। বেশিরভাগ মৃত্যু হয়েছে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে। হাসপাতালগুলোতে শিশু ওয়ার্ডে ভিড় বেড়েছে, অনেক জায়গায় আইসিইউ বেডের চাহিদাও বেড়েছে।

এমন সংকটময় মুহূর্তে শিশুদের রক্ষায় এক অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ক্রিকেটাররা একটি ভিডিওবার্তায় দেশবাসীকে সরাসরি আহ্বান জানিয়েছেন, দেরি না করে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হামের টিকা দিতে।

ভিডিওতে অংশ নিয়েছেন তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন এবং শরিফুল ইসলাম। ক্রিকেটাররা সহজ ভাষায় বলেছেন, “মাঠে নামার আগে আমরা প্যাড-হেলমেট পরে নিজেদের সুরক্ষা নিই। জীবনের প্রতিটি লড়াইয়েও সুরক্ষা দরকার। এখন বাংলাদেশ হাম নামক এক ভয়াবহ ব্যাধির মোকাবিলা করছে। হাম খুব সংক্রামক রোগ, শিশুদের জন্য মারাত্মক হতে পারে। কিন্তু একটি মাত্র টিকাই আপনার সন্তানকে এই ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।”

তারা আরও যোগ করেন, “একটু সচেতন হলেই আমরা সবাই মিলে হাম মোকাবেলা করতে পারব। আজই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গিয়ে শিশুদের টিকা দিন। দেরি করবেন না।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর