রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইতিহাস লিখে এশিয়ান গেমসে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

ইতিহাস লিখে এশিয়ান গেমসে বাংলাদেশ
ছবি: টেলিভিশন থেকে নেওয়া

দেশের ক্রীড়াঙ্গনে হকির দীর্ঘ ঐতিহ্য থাকলেও নারীদের সিনিয়র জাতীয় দল গঠনের অপেক্ষা ছিল অনেকদিন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি গঠিত হয়েছে বাংলাদেশ নারী হকি দল। আর অভিষেকেই অসাধারণ পারফরম্যান্স করে সবাইকে চমকে দিয়েছে লাল-সবুজের মেয়েরা।

ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান এশিয়ান গেমস হকি ২০২৬-এর বাছাইপর্বে প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে শুরু করেছিল তারা। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ দল।


বিজ্ঞাপন


এবার গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের মূল আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ের মাধ্যমে তারা শুধু গ্রুপ থেকে এগিয়ে গেল না, বরং দেশের নারী ক্রীড়ায় এক নতুন অধ্যায়ের সূচনা করল। এই জয়ের ফলে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। একই সঙ্গে ২০২৬ সালের এশিয়ান গেমসের মূল পর্বে খেলার যোগ্যতাও অর্জন করেছে দলটি।

জাকার্তায় এশিয়ান গেমস হকি বাছাইপর্বের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের নারী দলের জন্য। হংকং প্রথমে এগিয়ে গেলেও, লাল-সবুজের মেয়েরা দ্রুত খেলায় ফিরে সমতা আনেন। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই গোলশূন্য থেকে বিরতিতে যায়।

তৃতীয় কোয়ার্টারে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কনা আক্তার। পেনাল্টি কর্নার থেকে এমার বাড়ানো বল গোলরক্ষক আটকাতে চেষ্টা করলেও সফল হননি। গোলরক্ষকের সামনে পড়া বলটি স্টিক দিয়ে অসাধারণ দক্ষতায় জালে জড়িয়ে দেন কনা। এই গোলে লিড নেয় বাংলাদেশ।

একই কোয়ার্টারে আরও একটি পেনাল্টি কর্নার পেয়েছিল বাংলাদেশ, কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি। শেষ কোয়ার্টারে দুই দলই গোলের জন্য চেষ্টা চালায়, কিন্তু কেউই সফল হয়নি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।


বিজ্ঞাপন


এই জয়ের ফলে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। একই সঙ্গে ২০২৬ সালের এশিয়ান গেমসের মূল আসরে (জাপানের আইচি-নাগোয়া, সেপ্টেম্বরে) খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর