রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

এফএ কাপে ম্যানসিটির নতুন ইতিহাস, শীর্ষে ফিরল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩০ এএম

শেয়ার করুন:

এফএ কাপে ম্যানসিটির নতুন ইতিহাস, শীর্ষে ফিরল আর্সেনাল
ম্যানসিটি ও আর্সেনাল

প্রথম দল হিসেবে টানা চারবার এফএ কাপের ফাইনালে ওঠে ইতিহাস গড়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার (২৫ এপ্রিল) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। 

ফিন এজাজের গোলে পিছিয়ে পড়ার পর জেরেমি ডকু ও নিকো গঞ্জালেসের গোলে ফাইনাল নিশ্চিত করে সিটিজেনরা।


বিজ্ঞাপন


আগের ম্যাচের দল থেকে আটটি পরিবর্তন এনে একাদশ সাজান গার্দিওলা। তাতে প্রথমার্ধে প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি তারা। পরে পিছিয়ে পড়তে হয়, হাল না ছাড়ার মানসিকতায় দলটি পেরিয়ে যায় সব বাধা।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে গার্দিওলার দল। তবে সিটিজেনদের একের পর এক সুযোগ নষ্টের মাঝেও চমক দেখায় চ্যাম্পিয়নশিপে খেলা সাউদাম্পটন। ৭৯ মিনিটে ফিন এজাজের অসাধারণ এক গোলে এগিয়ে যায় সেইন্টরা।

গোলের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি সিটি। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জোরাল শট নেন ডকু, বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়।


বিজ্ঞাপন


৮৭ মিনিটে জয়সূচক গোলের দেখা পায় ম্যানসিটি। দূরপাল্লার বুলেট শটে বল জালে পাঠান গঞ্জালেস।

এই নিয়ে টানা চতুর্থ মৌসুম এফএ কাপের ফাইনালে উঠল ম্যানসিটি। ফাইনালে তারা খেলবে আরেক সেমিফাইনালে চেলসি ও লিডস ইউনাইটেডের মধ্যে বিজয়ী দলের বিপক্ষে।

এদিকে কিছুটা স্বস্তি ফিরল আর্সেনাল শিবিরে। এবেরেচি এজের চমৎকার গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল মিকেল আর্তেতার দল।

ঘরের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে আর্সেনাল।

ঘরোয়া ফুটবলে টানা চার হারের পর জয়ের স্বাদ পেল এমিরেটস স্টেডিয়ামের দলটি। এর আগে তারা সবশেষ জিতেছিল গত ১৪ মার্চ, প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে।
 
এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর