রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

৩৬ বলে সূর্যবংশীর রেকর্ড শতকের পরও রাজস্থানের হার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১০:২০ এএম

শেয়ার করুন:

৩৬ বলে সূর্যবংশীর রেকর্ড শতকের পরও রাজস্থানের হার

আইপিএলে মাত্র ১৫ বছর বয়সে বৈভব সূর্যবংশীর এই তাণ্ডব ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। শনিবার রাজস্থান রয়্যালসের হয়ে ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।

হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে বৈভব সূর্যবংশী ১২টি ছক্কা ও ৫টি চারে নিজের দ্বিতীয় আইপিএল সেঞ্চুরি পূর্ণ করেন। এই ইনিংসের পথেই তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ১০০০ রান পূর্ণ করেন। মাত্র ৪৭৩ বল খেলে এই মাইলফলকে পৌঁছে তিনি অস্ট্রেলিয়ার মিচেল ওয়েনের রেকর্ড (৫৩৩ বল) ভেঙে দিয়েছেন।


বিজ্ঞাপন


এটি আইপিএল ইতিহাসের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। তালিকার শীর্ষে আছে ক্রিস গেইলের ৩০ বলের সেঞ্চুরি (২০১৩) এবং দ্বিতীয় স্থানে আছে বৈভবের নিজেরই গত বছরের ৩৫ বলের সেঞ্চুরি।

ম্যাচ শেষে বৈভব বলেন, "খুব বেশি চিন্তা করিনি... বল দেখে নিজের সহজাত খেলাটা খেলেছি। উইকেট ভালো ছিল, তাই নিজের ওপর ভরসা রেখেছি। আমি প্রতিপক্ষের বোলারদের নিয়ে ভাবি, তাদের বিপক্ষে কোন শট খেলা যায় তা আগেভাগে কল্পনা করার চেষ্টা করি।"

প্রথম ওভারেই ৪টি ছক্কা মেরে শুরু করা এই কিশোর এ বছর বিধ্বংসী ফর্মে আছেন। এর আগে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ১৫ বলে দুটি হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি।

বৈভবের ৩৭ বলে ১০৩ রানের ওপর ভর করে রাজস্থান রয়্যালস ২২৮ রান তোলে। তবে ইশান কিশানের ৭৪ ও অভিষেক শর্মার ৫৭ রানের ঝোড়ো ইনিংসে ৯ বল বাকি থাকতেই লক্ষ্য পেরিয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ।


বিজ্ঞাপন


বর্তমানে হায়দরাবাদ ও রাজস্থান- উভয় দলেরই সংগ্রহ ১০ পয়েন্ট। পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থেকে প্লে-অফে যাওয়ার দৌড়ে তারা পঞ্চম স্থানে থাকা চেন্নাইয়ের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে। দিনের অন্য ম্যাচে দিল্লি ক্যাপিটালসের দেওয়া ২৬৫ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করে জিতে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পাঞ্জাব কিংস।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর