শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘এই অঞ্চলে অনেক দিন রিশাদের মতো বোলার দেখা যায়নি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

‘এই অঞ্চলে অনেক দিন রিশাদের মতো বোলার দেখা যায়নি’

বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিক পারফর্ম করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং ইউনিট। পেস বোলিংয়ে যেমন বহুমুখী প্রতিভা আছে দলে, তেমনি স্পিনেও বেশ শক্তিশালী টাইগাররা। আর স্পিনারদের মধ্যে অন্যতম আলোচিত নাম রিশাদ হোসেন। টাইগার এই লেগ স্পিনার ইতোমধ্যেই নিজের প্রতিভা আর দক্ষতার প্রমাণ দিয়েছেন। এমনকি বিগ ব্যাশের মত লিগেও নিজের দক্ষতায় দুর্দান্ত পারফর্ম করে ক্রিকেট বিশ্বে নিজের জাত চিনিয়েছেন। 

বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করে রিশাদ নজর কেড়েছেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধিরও। কিউইদের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল। এর আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন সোধি। সেখানেই তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশে এত চমৎকার বোলিং করাটাই প্রমাণ করে যে সে কতটা বহুমুখী প্রতিভার লেগ স্পিনার।’


বিজ্ঞাপন


রিশাদের উচ্চতার সুবিধার কথা বলে সোধি বলেন, ‘সাধারণত এশিয়ান লেগ স্পিনারদের ক্ষেত্রে দেখা যায় যে তারা (উচ্চতার কারণে) নিচু থেকে (ফ্লাইট কম) বল ছাড়ে আর ফ্ল্যাট বোলিং করে। কিন্তু সে বেশ প্রথাগত ধারার বোলার; সে বলের ওপর জোর দিয়ে বাউন্স আদায় করে নিতে পারে। সত্যি বলতে, এই অঞ্চলের ক্রিকেটে অনেক দিন ধরে এ ধরনের বোলার দেখা যায়নি।’

বাংলাদেশের জার্সিতে এখনো পর্যন্ত কেবল ওয়ানডে আর টি-টুয়েন্টি খেলেছেন রিশাদ। তবে তরুণ এই লেগ স্পিনার সাদা পোশাকের ক্রিকেটার দেখার ইচ্ছা প্রকাশ করেছেন সোধি। তিনি বলেন, ‘আমার মনে হয়, ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে এবং আশা করি, সে টেস্ট ক্রিকেটেও জায়গা করে নিতে পারবে। সত্যি বলতে, টেস্ট ক্রিকেটে আবারও লেগ স্পিন দেখাটা হবে দারুণ ব্যাপার, যা আজকাল বেশ বিরল, তা–ই না? তবে ওর মধ্যে নিশ্চিতভাবেই সেই দক্ষতা আছে।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর