শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

নাহিদ রানার বয়স মাত্র ২৩, বিশ্বাসই হচ্ছে না ল্যাথামের 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

নাহিদ রানার বয়স মাত্র ২৩, বিশ্বাসই হচ্ছে না ল্যাথামের 

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে হারলেও ঘুরে দাঁড়িয়ে পরের দুইটি জিতে নিয়েছে টাইগাররা। আর এই জয়ের পেছনে বড় অবদান রেখেছে স্বাগতিকদের পেস বোলিং ইউনিট। সিরিজ জুড়েই আলো ছড়িয়েছেন নাহিদ রানা, শরিফুল ইসলামরা। প্রথম দুই ম্যাচে না থাকলেও তৃতীয় ম্যাচে একাদশে এসে ৫ উইকেট নিয়ে সিরিজ জিততে বড় ভূমিকা রাখেন মুস্তাফিজ। 

এদিকে কিউইদের বিপক্ষে এ সিরিজে আলাদা করে নজর কেড়েছেন নাহিদ রানা। তরুণ এই পেসার গতি আর বাউন্সে প্রতিপক্ষ ব্যাটারদের পরাস্ত করেছেন। সিরিজে ফাইফার রয়েছে তারও। রানার দক্ষতা আর গতি অবাক করেছে কিউইদেরও। মনকি কিয়ি অধিনায়ক টম ল্যাথাম তো রানার বয়স জেনেও অবাক হয়েছেন। 


বিজ্ঞাপন


গতকাল সিরিজ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি একটু আগে মিরাজের সঙ্গে কথা বলছিলাম, ও জানাল নাহিদের বয়স নাকি মাত্র ২৩! তুলনামূলক মন্থর উইকেটেও সে ১৪৫, ১৫০ কিলোমিটার গতিতে বল করছে, তাঁর স্কিল আর এক্স ফ্যাক্টর হওয়ার প্রমাণ এখানেই পাওয়া যায়।’

রানাকে প্রশংসায় ভাসিয়েছেন টাইগারদের অধিনায়ক মেহেদী মিরাজও। তিনি বলেন, ‘ও প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে বল করতে পারে, এটা একটা বিরাট অর্জন। সবচেয়ে বড় কথা, ও মাঠের ভেতরে অনেক আত্মবিশ্বাসী। যখনই আমি ওকে বোলিংয়ের কথা বলি, ও বলে, “ভাই আমি অনেক আত্মবিশ্বাসী, ভালো বোলিং করতে পারব।”’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর