বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

মুস্তাফিজ-রানার এনওসি প্রত্যাহার করল বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম

শেয়ার করুন:

মুস্তাফিজ-রানার এনওসি প্রত্যাহার করল বিসিবি

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ তৃতীয় ওয়ানডেতে কিউইদের হারিয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। চোটের কারণে প্রথম দুই ম্যাচে একাদশে না থাকলেও ব্ল্যাকক্যাপসদের হারাতে আজ তৃতীয় ম্যাচে দারুণ অবদান রাখেন মুস্তাফিজ, ৫ উইকেট নিয়েছেন তিনি। এদিকে সিরিজ জুড়েই দুর্দান্ত ছিলেন নাহিদ রানা। 

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে এসেই দেশের জার্সিতে দুর্দান্ত অবদান রেখেছেন দুজনই। তবে সিরিজ শেষে পিএসএলে আবার ফেরা হচ্ছে না এ দুই তারকা পেসারের।  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুস্তাফিজ ও রানার অনাপত্তিপত্র প্রত্যাহার করে নেওয়ায় তারা আর পিএসএল দলগুলোতে যোগ দিতে পারছেন না।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষ হওয়ার পর বিসিবির মেডিকেল টিম মুস্তাফিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এবং সিদ্ধান্ত নেয় যে, এই বাঁহাতি পেসারকে পরবর্তী মূল্যায়নের জন্য অবিলম্বে একটি স্ক্যান করাতে হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ বছর বয়সী এই পেসার এরপর বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে একটি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন, যার ফলে চলমান পিএসএল মৌসুমের বাকি অংশে তার খেলা হচ্ছে না।

বিসিবি আরও নিশ্চিত করেছে যে, রানাকেও পিএসএলের জন্য ছাড়া হবে না। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টেস্ট সিরিজের জন্য এই তরুণ ফাস্ট বোলারকে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর