বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

শেষ ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আজ সিরিজের ভাগ্য নির্ধারণ করবে। ১-১ সমতায় থাকা সিরিজের এই নির্ধারণী ম্যাচে যে দল জিতবে, সেই দলই ট্রফি হাতে তুলবে। কিন্তু ম্যাচের শুরুটা হয়েছে টাইগারদের জন্য হতাশাজনক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৪ রান। নাজমুল হোসেন শান্ত ১৫ রান এবং লিটন দাস ৭ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন।


বিজ্ঞাপন


টসে হেরে তৃতীয়বারের মতো আগে ব্যাটিংয়ে নামতে হয়েছে বাংলাদেশকে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এই সিরিজে প্রতিবারই টস হারলেন। নিউজিল্যান্ড অধিনায়ক টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

ম্যাচের প্রথম বল থেকেই চাপে পড়ে টাইগাররা। নিউজিল্যান্ডের পেসার ওররকি দুই ওভারের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেন। সাইফ হাসান (০) খোঁচা মেরে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। পরের ওভারে তানজিদ হাসান তামিম (১) ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে যান।

৯ রানে ২ উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার জুটি গড়ার চেষ্টা করেন। তবে সেই জুটিও বেশি দূর এগোয়নি। ১৮ রান করে ওররকির তৃতীয় শিকারে পরিণত হন সৌম্য। এতে ৩২ রানেই ৩ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে শান্ত-লিটন চাপ সামলে ম্যাচের হাল ধরার চেষ্টা করছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর