শ্রীলঙ্কার সরকার দেশটির জাতীয় ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটিকে এই সপ্তাহান্তের মধ্যে পদত্যাগ করে নতুন প্রশাসনের পথ সুগম করার আহ্বান জানিয়েছে। বুধবার বোর্ডের একজন কর্মকর্তা এএফপি-কে এ তথ্য জানিয়েছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও, এটি দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে জর্জরিত। বর্তমানে সংস্থাটির নেতৃত্বে রয়েছেন চারবারের প্রেসিডেন্ট শাম্মি সিলভা।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, "একজন সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা হবে।" তিনি আরও বলেন, "জনগণের ক্ষোভের পরিপ্রেক্ষিতেই সরকার এই পদক্ষেপ নিচ্ছে।"
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা প্রথম পর্ব থেকেই বিদায় নেয়।
এর আগে, স্থানীয় ক্রিকেট বোর্ড পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ২০২৩ সালের নভেম্বরে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পরবর্তীতে ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।




