বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

বৈচিত্র্য নয়, নাহিদের গতিতেই ভরসা টেইটের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

বৈচিত্র নয়, নাহিদের গতিতেই ভরসা টেইটের 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেস সেনসেশান নাহিদ রানা। তরুণ এই পেসার টেস্ট, টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে ক্রিকেটেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। দারুণ প্রতিভাবান এই বোলার নিজেকে করে তুলেছেন দলের অবিচ্ছেদ্য অংশ। দুর্দান্ত পারফর্ম্যান্সে প্রতিপক্ষের বাহবাও পাচ্ছেন বেশ। তবে প্রচণ্ড গতিতে বোলিং করতে পারা এই তারকা পেসারের ভাণ্ডারে এখনই নতুন কোনো অস্ত্র চান না টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট। 

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে সমতায় আছে বাংলাদেশ। দুই ম্যাচের একটি জিতলেও একটি হেরেছে লাল-সবুজের দল। তৃতীয় ওয়ানডে তাই সিরিজ নির্ধারণী যা অনুষ্ঠিত হবে আগামীকাল, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাহিদকে নিয়েও কথা বলেছেন টেইট। 


বিজ্ঞাপন


দুর্দান্ত গতির পাশাপাশি নাহিফদের আরেক মারাত্মক অস্ত্র বাউন্সার। তরুণ এই পেসারের গতির কাছেই পরাস্ত হতে হয় প্রতিপক্ষ ব্যাটারদের। এখনই তাই নাহিদকে অন্য কিছু ব্যবহারের পরামর্শ দিতে চান না টেইট। তিনি বলেন, ‘আধুনিক ক্রিকেটে, বিশেষ করে টি-টুয়েন্টিতে ফাস্ট বোলারদের মধ্যে অনেক ধরনের বৈচিত্র্যময় বল করার একটা প্রবণতা দেখা যায়। নাহিদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, সে বুদ্ধিমান ছেলে। এই মুহূর্তে ব্যাপারটাকে খুব বেশি জটিল না করে আমি মনে করি, সে যেভাবে বল করছে এবং তার জন্য যা কাজে দিচ্ছে, সেটাই সবচেয়ে ভালো।’

Screenshot_2026-04-20_135952

সাবেক এই অজি পেসার আরও বলেন, ‘তার ভান্ডারে স্লোয়ার বল আছে, কিন্তু যদি প্রয়োজন না পড়ে, তাহলে সেটা ব্যবহার করার দরকার নেই। অন্যদের যেখানে বাধ্য হয়ে গতির পরিবর্তন করতে হয়, নাহিদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন- তার বিধ্বংসী বাউন্সার আছে। অনেক বোলার, যাঁরা ১৩০ কিমি গতিতে বল করেন, তাঁদের ও রকম বাউন্সার নেই, তাই স্লোয়ার বল ছাড়া তাঁদের উইকেট নেওয়ার সুযোগ কম থাকে।’

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নাহিদের ঝুলিতে অভিজ্ঞতা বাড়বে, শিখবে নতুন দক্ষতা। এখন তাই শুধু জোরে বোলিং করার উপরই গুরুত্ব দিচ্ছেন টেইট। তিনি বলেন, ‘কিন্তু নাহিদ রানার ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো। বর্তমানে সে তার গতি আর বাউন্স ব্যবহার করে শর্ট বলে প্রচুর উইকেট পাচ্ছে। সে যথেষ্ট বুদ্ধিমান ছেলে; সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও নতুন কিছু শিখবে। তবে এই মুহূর্তে আমি চাই, সে বিষয়গুলোকে সহজ রাখুক এবং স্রেফ জোরে বল করে যাক।’


বিজ্ঞাপন


খেলোয়াড়ি জীবনে টেইটের ক্যাতি ছিল জোরে বল করতেন বলে। নাহিদকে দেখে নিজের কথা মনে হয় কি না, এমন প্রশ্নের জবাবে সাবেক এই অজি পেসার বলেন, ‘অনেক মিল আছে, কিন্তু কিছু পার্থক্যও আছে। সে খুব ফিট, আমি এতটা ছিলাম না। আরও ভারী শরীর ছিল, জোরে বল করা কঠিন ছিল। কিন্তু তাকে দেখে মনে হয়, কাজটা খুব সহজ, সে খুব ভালো অ্যাথলেট। খুবই পাতলা আর শক্তিশালী। আমার চেয়ে তার চোটে পড়ার ঝুঁকি কম।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর