মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

তারকা পেসারদের বদলে যে কারণে দলে নতুন মুখ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম

শেয়ার করুন:

তারকা পেসারদের বদলে যে কারণে দলে নতুন মুখ 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস আক্রমণে নেতৃত্বে আছেন তাসকি আহমেদ। এছাড়া দলের পেসারদের অন্যতম স্তম্ভ মুস্তাফিজুর রহমান। তরুণ তারকা নাহিদ রানাও অন্যতম ভরসায় পরিণত হয়েছেন। তবে এই তিন তারকা পেসারের কেউই থাকছেন নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে। তাদের ছাড়াই আজ দল ঘোষণা করেছে বিসিবি। 

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকবেন মুস্তাফিজ, তাসকিন ও রানা। তিন তারকা না থাকায় দলে ডাক পেয়েছেন নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইন। এছাড়া স্কোয়াডে ফিরেছেন ২৩ বছর বয়সী ডানহাতি পেসার রিপন মণ্ডল। অভিজ্ঞ পেসারদের বদলে কেনো নতুনদের সুযোগ দেওয়া হল তাও জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচন হাবিবুল বাশার সুমন। 


বিজ্ঞাপন


নতুনদের বাজিয়ে দেখতেই তাদের দলে নেওয়া হয়েছে জানিয়ে সুমন বলেন, ‘আমরা কিছু নতুন মুখ দেখতে চাইছি টি-টোয়েন্টিতে। সেই কারণেই নাহিদ রানা ও তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। নাহিদ রানা ওয়ানডে ম্যাচের পর টেস্টের আগে বিশ্রাম দরকার ছিল।’

ডেথ ওভারে রিপনের দক্ষতা কাজে লাগাতে চান জানিয়ে সুমন বলেন, ‘রিপন মণ্ডল খুব ভালো করছিলেন, ভালো করছেন। আমরা মনে করছি শেষের দিকে ডেথ ওভারে এবং শুরুর দিকে উইকেট নেওয়ার সক্ষমতা তার আছে, সেটা আমরা কাজে লাগাতে পারব।’

এছাড়া বোলিং অলরাউন্ডারের গুরুত্ব বিবেচনায় নিয়েই সাকলাইনকে দলে নিয়েছেন বলে জানান সুমন। তিনি বলেন, ‘আমরা একটা বোলিং অলরাউন্ডার খুঁজছি, তিনি সেই অপশন হতে পারেন। সেই চিন্তাভাবনা থেকেই তাকে দলে নেওয়া। আশা করছি তিনি ভবিষ্যতে সেই জায়গাটা পূরণ করতে পারবেন।’

আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের এই সিরিজ। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। বাকি একটি ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর