মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাবেক বক্সিং খেলোয়াড় মহিউদ্দিন আর নেই

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

সাবেক খেলোয়াড় মহিউদ্দিন আর নেই

রিংয়ের ভেতরে ঘাম ঝরানো লড়াই থেকে শুরু করে শিশু-কিশোরদের হাতে গ্লাভস তুলে দেওয়া এভাবেই বক্সিংয়ের সঙ্গে জড়িয়ে ছিল সাবেক বক্সার, কোচ ও সংগঠক সৈয়দ মহিউদ্দিন আহমেদ মহীর পুরো জীবন। বক্সিং অঙ্গনের পরিচিত সেই মুখ সৈয়দ মহিউদ্দিন আর নেই। ৬৬ বছর বয়সী এই সাবেক বক্সার মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

বাদ মাগরিব খিলগাঁও তিলপাপাড়া জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানকার কবরস্থানেই তাকে দাফন করা হবে। মহীর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রী, বাংলাদেশ বক্সিং ফেডারেশনসহ ক্রীড়াঙ্গনের অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।


বিজ্ঞাপন


মহী একসময় দেশের বক্সিংয়ে সক্রিয় খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি নিজেকে উৎসর্গ করেন কোচিং ও সংগঠনের কাজে। জাতীয় পর্যায়ে অসংখ্য বক্সার তৈরিতে তার অবদান ছিল উল্লেখযোগ্য। খিলগাঁও তিলপাপাড়া জোড়পুকুর মাঠে নিজের বাসার কাছেই প্রায় প্রতিদিন শিশু-কিশোরদের বক্সিং প্রশিক্ষণ দিতেন তিনি। বয়স ৬৬ হলেও তরুণদের মতোই প্রতিদিন রিংয়ে নেমে পড়তেন এবং নিয়মিত অনুশীলন করতেন।

তিনি বক্সার, কোচ, জাজ ও সংগঠক সব ভূমিকাতেই সক্রিয় ছিলেন। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক, রেফারি জাজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, আন্তর্জাতিক বক্সিং কোচ (গ্রেড-২) এবং ফেডারেশনের চিফ কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার জীবনজুড়ে বক্সিং ছিল এক অবিচ্ছেদ্য অংশ।

তার দুই ছেলের মধ্যে সৈয়দ রাশেদ আহমেদ তুর্য একজন ফুটবলার। তিনি একসময় জাতীয় যুব দলে স্কোয়াডে ছিলেন এবং প্রায় এক দশক আগে আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর