মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

পিএসএলে এক বছরের জন্য নিষিদ্ধ শানাকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

পিএসএলে এক বছরের জন্য নিষিদ্ধ শানাকা

জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানির পর এবার শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাকেও পাকিস্তান সুপার লিগ থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চলতি বছরের পিএসএল থেকে নাম প্রত্যাহার করে পরবর্তীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ায় সোমবার তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পিএসএল এবং আইপিএল প্রায় একই সময়ে অনুষ্ঠিত হওয়ায়, পিএসএল ছেড়ে ভারতীয় লিগে যোগ দেওয়ার অপরাধে মুজারাবানির দুই বছরের নিষেধাজ্ঞার পর শানাকা হলেন দ্বিতীয় আন্তর্জাতিক খেলোয়াড় যাকে এই শাস্তির মুখোমুখি হতে হলো।


বিজ্ঞাপন


পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে যে, ৩৪ বছর বয়সী শানাকা- যিনি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করেছেন, গত মাসে একতরফাভাবে পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।

পিসিবি তাদের বিবৃতিতে বলেছে, "তদন্তে দেখা গেছে যে, বিদ্যমান চুক্তিভিত্তিক কাঠামোর মধ্যে স্বীকৃত নয় এমন সব অজুহাতে এই নাম প্রত্যাহার করা হয়েছে।"

চলতি আইপিএল মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে এখনো মাঠে না নামা শানাকা এক বিবৃতিতে জানিয়েছেন যে, তিনি তার এই সিদ্ধান্তের জন্য গভীরভাবে অনুতপ্ত। তিনি দাবি করেছেন যে, যখন তিনি পিএসএল থেকে সরে দাঁড়ান তখন অন্য কোনো টুর্নামেন্টে যোগ দেওয়ার পরিকল্পনা তার ছিল না।

তিনি আরও যোগ করেছেন, “আমি আশা করি ভবিষ্যতে নতুন উদ্যম এবং ভক্তদের আস্থা নিয়ে পুনরায় পিএসএলে ফিরতে পারব।”


বিজ্ঞাপন


উল্লেখ্য যে, শানাকার এই নিষেধাজ্ঞা আগামী আসরের জন্য কার্যকর হবে। মাঠের বাইরে এমন আইনি জটিলতা সত্ত্বেও তিনি বর্তমানে আইপিএলে রাজস্থান শিবিরের সাথেই অবস্থান করছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর