মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

রিয়ালের খারাপ সময়ে ভিনিসিয়ুস-বেলিংহ্যামদের বাজারমূল্যে বড় ধস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

রিয়ালের খারাপ সময়ে ভিনিসিয়ুস-বেলিংহ্যামদের বাজারমূল্যে বড় ধস

রিয়াল মাদ্রিদের এই মৌসুমটা একেবারেই অপ্রত্যাশিতভাবে খারাপ যাচ্ছে। শিরোপা না পাওয়া এবং দলের সামগ্রিক পারফরম্যান্সের ধাক্কায় শুধু মাঠেই নয়, ট্রান্সফার মার্কেটেও তার প্রভাব পড়তে শুরু করেছে। দলের তারকা খেলোয়াড়দের বাজারমূল্য কমে যাওয়ায় ক্লাবের সামগ্রিক স্কোয়াড ভ্যালুয়েশনেও বড় ধরনের প্রভাব পড়ছে।

ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম এই মৌসুমে দলের সাথে ওঠানামা করেছেন। একসময় যার বাজারমূল্য ছিল ১৮০ মিলিয়ন ইউরো, সেটা এখন নেমে এসেছে ১৪০ মিলিয়ন ইউরোতে। অর্থাৎ, প্রায় ৪০ মিলিয়ন ইউরোর ক্ষতি হয়েছে তার। দলের খারাপ ফলাফল এবং নিজের অস্থির পারফরম্যান্স এর পেছনে বড় কারণ।


বিজ্ঞাপন


ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রও একই পরিস্থিতির শিকার। তার বাজারমূল্যও ১৮০ মিলিয়ন থেকে কমে দাঁড়িয়েছে ১৫০ মিলিয়ন ইউরোতে। অর্থাৎ ৩০ মিলিয়ন ইউরো কমেছে। তবে এখনো তিনি বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়দের একজন। কিন্তু মাঠের পারফরম্যান্স যে বাজারমূল্য নির্ধারণে কতটা গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট হয়ে উঠেছে।

ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা এই মৌসুমে দলের অস্থিরতার সবচেয়ে বড় শিকার। একসময় ১০০ মিলিয়ন ইউরোর খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন, এখন তার মূল্য নেমে এসেছে মাত্র ৫০ মিলিয়ন ইউরোতে। অর্থাৎ অর্ধেকেরও বেশি কমেছে! ফর্মের অভাব, ইনজুরি এবং দলীয় পারফরম্যান্সের কারণে বাজারে তার চাহিদাও কমে গেছে।

তবে সব খবর খারাপ নয়। তুর্কি তরুণ তারকা আরদা গুলার এই মৌসুমে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় পজিটিভ সারপ্রাইজ। তার বাজারমূল্য তিনগুণ বেড়ে ৩০ মিলিয়ন থেকে ৯০ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তিনি এখন ক্লাবের সবচেয়ে প্রতিশ্রুতিশীল এবং মূল্যবান সম্পদগুলোর একজন হয়ে উঠেছেন।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর