মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১০:১৬ পিএম

শেয়ার করুন:

চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি: আনচেলত্তি

চ্যাম্পিয়নস লিগের নানা টানাপোড়েন পেরিয়ে এবারের আসর এখন সেমিফাইনালের দোরগোড়ায়। কোয়ার্টার ফাইনালের কঠিন লড়াই উৎরে শিরোপার দৌড়ে টিকে আছে চার দল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), আর্সেনাল, বায়ার্ন মিউনিখ এবং আতলেতিকো মাদ্রিদ।

সেমিফাইনালে জমজমাট লড়াইয়ের সূচি অনুযায়ী, পিএসজির প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, আর আর্সেনালের সামনে থাকছে দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ। মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া এই ম্যাচগুলো ঠিক করবে কে উঠবে ফাইনালে।


বিজ্ঞাপন


ব্রাজিল জাতীয় দলের হেড কোচ কার্লো আনচেলত্তি এবারের চ্যাম্পিয়নস লিগে পিএসজিকেই সবচেয়ে এগিয়ে রাখছেন। পিএসজি ও বায়ার্ন দুই ক্লাবেরই সাবেক কোচ হিসেবে তিনি দুই দলের চাপ, সামর্থ্য ও ছন্দ সম্পর্কে ভালো করেই জানেন।

ইতালীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি স্পষ্ট করে বলেন, “প্যারিস সেন্ট জার্মেই আবারও চ্যাম্পিয়নস লিগ জিতবে। বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালে আমি পিএসজির জয়ই দেখছি।” এসি মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে একাধিকবার ট্রফি জেতা এই অভিজ্ঞ কোচের মতে, বায়ার্নের ঐতিহ্য ও অভিজ্ঞতা থাকলেও বর্তমান ফর্ম ও ছন্দে পিএসজির পাল্লা ভারী।

তবে আনচেলত্তির মতামতের সঙ্গে মেলে না বিখ্যাত স্ট্যাটিসটিক্স সংস্থা অপটার চালিত সুপারকম্পিউটারের পূর্বাভাস। সেমিফাইনালিস্টদের নিয়ে চালানো হাজার হাজার সিমুলেশনের ভিত্তিতে অপটা জানিয়েছে, আর্সেনাল— শিরোপা জয়ের সম্ভাবনা সর্বোচ্চ ৩৬.৭৫%। বায়ার্ন মিউনিখ— ৩৪.৬১% (আর্সেনালের খুব কাছাকাছি)। পিএসজি- ১৯.৩৫%। আতলেতিকো মাদ্রিদ— সবচেয়ে কম, মাত্র ৯.২৯%

সুপারকম্পিউটারের হিসাব বলছে, আর্সেনাল ও বায়ার্নের মধ্যে লড়াই হবে সবচেয়ে কঠিন, আর পিএসজি ও আতলেতিকোকে এখনও আন্ডারডগ হিসেবেই দেখা হচ্ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর