নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারায় সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। গুরুত্বপূর্ণ এ লড়াইয়ে টসে হেরে আগে বোলিং করছে লাল-সবুজের দল। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদের। নাহিদ রানার আঘাতে পাওয়ার প্লে তেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপরেও রানা নিয়েছেন ১ উইকেট, এছাড়া সৌম্য সরকারও পেয়েছেন উইকেটের দেখা। তবে ৪ উইকেটে হারালেও ব্ল্যাকক্যাপসদের হয়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়েছেন নিক কেলি।
টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। তবে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি কিউইদের। ম্যাচের অষ্টম ওভারেই ভাঙে সরকারীদের উদ্বোধনী জুটি।
বিজ্ঞাপন
শুরু থেকেই দুর্দান্ত বোলিং করা টাইগার বোলাররা কিউই ওপেনারদের চাপে রেখেছিলেন। অষ্টম ওভারে নিজের করা প্রথম বলেই ব্রেক থ্রু এনে দেন নাহিদ। টাইগার এই পেসারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন হেনরি নিকোলস।
নাহিদের বলে আউট হওয়ার আগে নিকোলস করেন ২৫ বলে ১৩ রান। কিউইদের দলীয় সংগ্রহ তখন কেবল ২৫। এরপর দশম ওভারেই আবার আঘাত হানেন রানা। এবারে রানার বলে সাজঘরের পথ ধরেন উইল ইয়ান। কিউই এই ব্যাটার নাজমুল শান্তর মুঠোবন্দী হয়ে আউট হন। দলীয় ২ উইকেট হারিয়েই চাপে পড়ে কিউইরা। পাওয়ার প্লের দশ ওভারে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে তোলে ২৮ রান।
এরপর অধিনায়ক ল্যাথামকে নিয়ে ২৪ রানের জুটি গড়েন কেলি। ব্যক্তিগত ১৪ রানে ল্যাথাম সৌম্য সরকারের বলে আউট হলে ক্রিজে কেলির সঙ্গী হন মোহাম্মদ আব্বাস। এ দুজন মিলে জুটি গড়ে রানের চাকা ঘোড়ানোর পাশাপাশি বিপর্যয় সামলে ওঠেন।
আব্বাস ও কেলি মিলে গড়েছিলেন ৬৬ বলে ৫৬ রানের জুটি। তবে এ জুটি ভাঙে রানার আঘাতে। তাঁর বলে ব্যক্তিগত ১৯ রানেই সাজঘরে ফিরতে হয় আব্বাসকে। এরপর ক্রিজে কেলির সঙ্গী হন ডিন ফক্সক্রফট। এদিকে একপ্রান্তে উইকেট আগলে রেখে খেলা কেলি পেয়েছেন ফিফটির দেখা। ৬৬ বলে ব্যক্তিগত অর্ধশতক পেরোনো এই কিউই ব্যাটার আছেন শতকের পথে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ব্যাট করছেন ৭৪ রানে। নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৫ রান।




