সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

চার ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত বায়ার্ন মিউনিখের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ এএম

শেয়ার করুন:

চার ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত বায়ার্ন মিউনিখের

বায়ার্ন মিউনিখ তাদের রেকর্ড আরও সমৃদ্ধ করে ৩৫তম বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করেছে। ঘরের মাঠে স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলো তারা। হ্যারি কেন এই ম্যাচে মৌসুমে তার ৩২তম গোলটি করেন। কেইন ছাড়াও বায়ার্নের হয়ে গোল করেছেন রাফায়েল গেরেইরো, নিকোলাস জ্যাকসন এবং আলফনসো ডেভিস। স্টুটগার্টের পক্ষে গোল দুটি করেন ক্রিস ফুহরিখ এবং চেমা আন্দ্রেস।

শনিবার হফেনহেইমের কাছে বরুশিয়া ডর্টমুন্ডের ২-১ ব্যবধানের হার বায়ার্নের কাজ সহজ করে দিয়েছিল। শিরোপা নিশ্চিত করতে ভিনসেন্ট কোম্পানির দলের মাত্র ১ পয়েন্ট প্রয়োজন ছিল। আগামী বুধবার বায়ার লেভারকুসেনের বিপক্ষে জার্মান কাপের সেমিফাইনালের কথা মাথায় রেখে কেন, ওলিস, নয়্যার এবং পাভলোভিচের মতো তারকাদের বেঞ্চে রেখেছিলেন কোচ।


বিজ্ঞাপন


ম্যাচের ২১ মিনিটে ফুহরিখের গোলে স্টুটগার্ট এগিয়ে গেলেও বায়ার্ন দ্রুত ম্যাচে ফেরে। মাত্র ৭ মিনিটের ব্যবধানে তিন গোল করে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। বিরতির পর কেন নিজের গোলটি করেন এবং বায়ার্নের শিরোপা জয় নিশ্চিত করেন।

এই শিরোপা জয়ের মাধ্যমে জার্মান ফুটবলে বায়ার্নের আধিপত্য আবারও প্রমাণিত হলো। গত ১৪টি আসরের মধ্যে ১৩টিতেই চ্যাম্পিয়ন হয়েছে বাভারিয়ানরা। বায়ার্নের এখন ৩৫টি লিগ শিরোপা রয়েছে, যেখানে অন্য কোনো দল দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেনি।

এ মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও বায়ার্নেরই। চার ম্যাচ বাকি থাকতেই তারা ১০৯ গোল করেছে, যা বুন্দেসলিগার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। গোল ব্যবধানেও এগিয়ে কেইনরা। বর্তমানে তাদের পয়েন্ট ৭৯ এবং গোল ব্যবধান ৮০। লিগ শেষে গোল ব্যবধান যদি পয়েন্টের চেয়ে বেশি থাকে, তবে এটি হবে লিগ ইতিহাসে প্রথম এমন ঘটনা।

বাকি চার ম্যাচ জিতলে তারা তাদের ২০১২-১৩ মৌসুমের সর্বোচ্চ ৯১ পয়েন্টের রেকর্ড স্পর্শ করবে। ব্যক্তিগত রেকর্ডের ক্ষেত্রে হ্যারি কেন রবার্ট লেভানডভস্কির এক মৌসুমে ৪১ গোলের রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন। বর্তমানে ২৭ ম্যাচে তার গোল সংখ্যা ৩২। অন্যদিকে মাইকেল ওলিসের ১৮টি অ্যাসিস্ট রয়েছে, থমাস মুলারের ২১ অ্যাসিস্টের সর্বকালীন রেকর্ড ভাঙতে তার প্রয়োজন আর মাত্র ৩টি।


বিজ্ঞাপন


দিনের অন্য ম্যাচে ফ্রাইবার্গ ২-১ গোলে হাইডেনহেইমকে হারিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে। এই হারের ফলে হাইডেনহেইম অবনমনের আরও কাছে চলে গেল। আজ রাতের শেষ ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখ মুখোমুখি হবে মাইনজ-এর।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর