শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

পাঁচ বছর পর লাল বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

পাঁচ বছর পর লাল বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ব্যস্ত সময়সূচি চলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই পরের চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিতে হবে টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ  ২ মে পর্যন্ত গড়াবে। তবে এরপর ক্রিকেটারদের জন্য বিশ্রামের খুব বেশি সুযোগ নেই। সিরিজ শেষ হওয়ার পরপরই পাকিস্তান দল ঢাকায় পৌঁছাবে ৩ মে।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এটি ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


বিজ্ঞাপন


এরপর জুন মাসে আরও একটি বড় সিরিজ অপেক্ষা করছে। অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসবে। তারা খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৪ জুন। সবগুলোই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

গত বছর মার্চে পাকিস্তান বাংলাদেশ সফরে এসেছিল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়লাভ করে। তবে টেস্ট ফরম্যাটে ইতিহাস ভিন্ন। সবশেষ ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে আসে পাকিস্তান। সেবার বাবর আজমের নেতৃত্বাধীন দল মুমিনুল হকের বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর