রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘ঈশ্বরের চেয়েও বেশি টাকা আছে ভারতীয় বোর্ডের’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

‘ঈশ্বরের চেয়েও বেশি টাকা আছে ভারতীয় বোর্ডের’

ভারতীয় ক্রিকেটের অপ্রতিরোধ্য আধিপত্য এখন বিশ্বজুড়ে স্বীকৃত। বিসিসিআইয়ের (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) বিপুল আয় এবং বিশাল দর্শকশক্তির কারণে আইসিসি থেকে শুরু করে ক্রিকেটের অনেক সিদ্ধান্তই ভারতের প্রভাবে নির্ধারিত হয়। কিন্তু এত ধনী বোর্ড হয়েও ভারতের ক্রিকেট অবকাঠামো কেন পিছিয়ে? এই প্রশ্ন তুলে সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি তীব্র সমালোচনা করেছেন।

সম্প্রতি ‘দ্য ওভারল্যাপ ক্রিকেট’ পডকাস্টে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে একান্ত আলাপচারিতায় ললিত মোদি বেশ কিছু চমকপ্রদ ও বিতর্কিত মন্তব্য করেন। বিসিসিআইয়ের আর্থিক সামর্থ্য নিয়ে প্রশ্ন করলে তিনি সরাসরি বলেন, ‘বিলিয়ন, বিলিয়ন... প্রায় ১০ বিলিয়ন (ডলার)।’ আরও জোর দিয়ে তিনি যোগ করেন, বিসিসিআইয়ের কাছে ‘ঈশ্বরের চেয়েও বেশি টাকা’ আছে।


বিজ্ঞাপন


এত বিপুল অর্থ থাকা সত্ত্বেও ভারতের স্টেডিয়ামগুলোর অবস্থা নিয়ে তিনি গভীর হতাশা প্রকাশ করেন। ললিত মোদি বলেন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া শত শত বছর ক্রিকেট শাসন করেছে, আর জনসংখ্যার কারণে এখন ক্ষমতা ভারতের হাতে এসেছে এটা স্বাভাবিক। কিন্তু দুর্নীতির কারণে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড হয়েও ভারত লর্ডসের মতো বিশ্বমানের স্টেডিয়াম গড়তে পারছে না।

তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমাদের স্টেডিয়ামগুলো দেখুন—টয়লেটের অবস্থা খারাপ, এসকেলেটর নেই, সুযোগ-সুবিধা একেবারেই নিম্নমানের। বাইরে থেকে বড় মনে হলেও ভেতরে রক্ষণাবেক্ষণ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার তুলনায় কিছুই না। এগুলো যেন এক টুকরো আবর্জনা!’ ললিত মোদির মতে, এমনকি ইংল্যান্ডের সবচেয়ে পুরনো স্টেডিয়ামও ভারতের অনেক স্টেডিয়ামের চেয়ে ভালো।

তিনি আরও বলেন, নরেন্দ্র মোদি স্টেডিয়ামসহ বড় বড় ভেন্যুতে আধুনিকায়নের বড় ঘাটতি রয়েছে। বিসিসিআইয়ের উচিত সব পুরনো স্টেডিয়াম ভেঙে নতুন করে ওয়েম্বলি বা লর্ডসের মতো আধুনিক, উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন ভেন্যু তৈরি করা। দুর্নীতি এর পেছনে বড় কারণ বলে তিনি অভিযোগ করেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর