রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

বিশ্ববাজারে কমল তেলের দাম
কমল তেলের দাম

বিশ্ববাজারে তেলের দাম নিয়ে অস্থিরতা কাজ করছিল। অবশেষে ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খবরে হঠাৎ কমেছে তেলের দাম।

এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের (অপরিশোধিত তেল) দাম ১ শতাংশের চেয়েও বেশি কমে ব্যারেলপ্রতি দাম এখন ৯৮ দশমিক শূন্য ৫ ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেলের দামও কমে ব্যারেলপ্রতি ৯৪ ডলারের নিচে নেমেছে।


বিজ্ঞাপন


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে গত মার্চ মাসে তেলের দাম রেকর্ড পরিমাণে—প্রায় ৫০ শতাংশ বেড়েছিল। সম্প্রতি তা ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নামে। তবে তা ৯০ ডলারের নিচে নামেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সপ্তাহান্তে পাকিস্তানে মার্কিন কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন।

ট্রাম্পের এই মন্তব্য বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। বাজারে নতুন আশাবাদ তৈরি করেছে।


বিজ্ঞাপন


এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর