বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিশ্বকাপের আগে ফ্রান্সের বড় দুঃসংবাদ, বাদ তারকা ফরোয়ার্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপের আগে ফ্রান্সের বড় দুঃসংবাদ, বাদ তারকা ফরোয়ার্ড

ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড হুগো একিতিকে বড় ধাক্কা খেলেন। অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় ২০২৬ বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে বসেছেন তিনি।

লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচেই এই চোট পান ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার। ম্যাচ চলাকালে নিজেই পায়ের অ্যাকিলিস অংশের দিকে ইশারা করেন একিতিকে, পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।


বিজ্ঞাপন


অ্যানফিল্ডে ওই ম্যাচে ২-০ ব্যবধানে হারে লিভারপুল, আর দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে বিদায় নিতে হয় তাদের। ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিজিয়ান ও ল’একিপ বুধবার একিতিকের চোটের খবরটি নিশ্চিত করেছে।

গত জুলাইয়ে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে প্রায় ৬৯ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন একিতিকে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ গোল করেছেন তিনি।

ফ্রান্স জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছেন একিতিকে, গোল করেছেন ২টি। সাম্প্রতিক সময়ে দলে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন এবং কিলিয়ান এমবাপের বিকল্প হিসেবেই তাকে দেখা হচ্ছিল।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। তবে গুরুতর এই চোটের কারণে সেই আসরে একিতিকের খেলা এখন প্রায় অসম্ভব।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর