বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল

এক সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত মুখ ছিলেন রুবেল হোসেন। তবে লম্বা সময় ধরে জাতীয় লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন না তিনি। টাইগারদের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন ২০২১ সালের এপ্রিলে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন এই পেসার। 

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন রুবেল। ফেসবুকে তিনি লিখেছেন, 'আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।'


বিজ্ঞাপন


আন্তর্জাতিক ক্রিকেটে আর না খেললেও ঘরোয়া ক্রিকেটে তিনি খেলবেন বলেই জানিয়েছেন। রুবেল লিখেছেন, 'তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।'

Screenshot_2026-04-15_190629

সমর্থকসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রুবেল লিখেন, 'আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।'

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর