বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

২০৩০ বিশ্বকাপেও খেলতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

২০৩০ বিশ্বকাপেও খেলতে চান রোনালদো

পর্তুগালের ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও সবাইকে অবাক করে দিয়েছেন। সৌদি আরবের ক্লাব আল-নাসেরে খেলা এই ৪১ বছর বয়সী তারকা জানিয়েছেন, তিনি এখনো পুরোপুরি বাদ দেননি ২০৩০ সালের বিশ্বকাপে খেলার সম্ভাবনা। যদি ৪১ বছর বয়সেও প্রতি সপ্তাহে গোল করতে থাকেন, তাহলে আরও চার বছর খেলে যেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোনালদো সম্প্রতি পিয়ের্স মরগানকে দেয়া সাক্ষাৎকারে নিজের ভাবনার কথা জানিয়ে রোনালদো বলেন, ‘২০৩০ আসরে খেলার সম্ভাবনা এখন আছে। কারণ ৪১ বছর বয়সেও আমি প্রতি সপ্তাহে গোল করছি।’


বিজ্ঞাপন


‘হয়তো আমি আরো চার বছর খেলা চালিয়ে যেতে পারব। এমন ফর্ম ধরে রাখতে পারলে আমি ৫০ বছর পর্যন্ত খেলা চালিয়ে যাব,’ যোগ করেন পর্তুগিজ মহতারকা।

২০৩০ বিশ্বকাপ হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। নিজ দেশ পর্তুগালের মাটিতে খেলার সুযোগ পেলে রোনালদোর জন্য এটা হবে অসাধারণ এক অভিজ্ঞতা।

বর্তমানে তিনি আল-নাসেরের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এবং নিয়মিত গোল করে যাচ্ছেন। ক্যারিয়ার গোল সংখ্যা ৯৬৮, যা তাকে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর