সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

টাইগারদের স্পিন চ্যালেঞ্জে প্রস্তুত নিউজিল্যান্ড: কিউই অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

টাইগারদের স্পিন চ্যালেঞ্জে প্রস্তুত নিউজিল্যান্ড: কিউই অধিনায়ক

উপমহাদেশের ঘূর্ণায়মান উইকেটে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে সোমবার বাংলাদেশে পা রাখছছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আসন্ন সীমিত ওভারের সিরিজে মূল খেলোয়াড়দের অনুপস্থিতিতে দ্বিতীয় সারির দল নিয়ে আসলেও, অধিনায়ক টম ল্যাথাম ইতিবাচক মনোভাব নিয়ে এগোচ্ছেন।

নিউজিল্যান্ডের পেস-বান্ধব উইকেটে অভ্যস্ত কিউইরা জানেন, বাংলাদেশের মন্থর ও স্পিন সহায়ক পিচ তাদের জন্য বড় পরীক্ষা। দেশ ছাড়ার আগে ল্যাথাম স্পষ্ট করে বলেছেন, “আমরা জানি যে বাংলাদেশে স্পিনাররা বড় ভূমিকা রাখবে। নিউজিল্যান্ডের চেয়ে পরিস্থিতি একেবারেই আলাদা হবে। তাই মানসিক ও কৌশলগতভাবে আমাদের ভিন্নভাবে প্রস্তুত হতে হবে।” 


বিজ্ঞাপন


তিনি আরও জানান, আগের ম্যাচের তথ্য ও ভিডিও বিশ্লেষণ করে প্রতিটি ভেন্যু ও পিচের আচরণ বুঝে গেম-বাই-গেম পরিকল্পনা সাজানো হচ্ছে। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই এই সফরে তাদের প্রধান লক্ষ্য।

আইপিএল ও পিএসএলের কারণে নিয়মিত দলের ১৫-১৬ জন অভিজ্ঞ ক্রিকেটার এই সিরিজে অনুপস্থিত। ফলে তরুণ ও তুলনামূলক কম অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে আসতে হচ্ছে কিউইদের। তবে ল্যাথাম এটাকে সুযোগ হিসেবে দেখছেন। তাঁর ভাষায়, “এই সফরে কয়েকজন তরুণ খেলোয়াড় সুযোগ পাচ্ছে। তারা সবাই একেবারে নতুন নয়; সবারই কিছু আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা আমাদের দলের গভীরতা আরও বাড়াবে।”

সিরিজের প্রথম ওয়ানডে আগামী শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচগুলো ঢাকা ও চট্টগ্রামে খেলা হবে। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে এই সফর চলবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর