সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

বোল্টের রেকর্ড ভেঙে গাউটের অবিশ্বাস্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

বোল্টের রেকর্ড ভেঙে গাউটের অবিশ্বাস্য কীর্তি

অস্ট্রেলিয়ার ১৮ বছর বয়সী তরুণ স্প্রিন্টার গাউট গাউট রবিবার জাতীয় চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্টের রেকর্ড ভেঙে এক অবিশ্বাস্য কীর্তি গড়েছেন। ২০০ মিটার দৌড়ে বোল্ট তার সমবয়সী থাকাকালীন যে সময় নিয়েছিলেন, গাউট তার চেয়েও দ্রুত গতিতে দৌড়ে বিশ্বকে চমকে দিয়েছেন।

সিডনিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গাউট মাত্র ১৯.৬৭ সেকেন্ড সময় নিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্ব রেকর্ড গড়েছেন। গত মৌসুমে বাতাসের সাহায্য নিয়ে ১৯.৮৪ সেকেন্ডে দৌড়ালেও এবারই প্রথম তিনি বৈধভাবে ২০ সেকেন্ডের নিচে দৌড়ানোর মাইলফলক স্পর্শ করলেন। একইসাথে এটি চলতি বছর বিশ্বের দ্রুততম সময়ের রেকর্ড।


বিজ্ঞাপন


এর আগে ১৬ বছর বয়সেও গাউট ২০.০৬ সেকেন্ড সময় নিয়ে ইতিহাস গড়েছিলেন। রবিবারের এই টাইমিং ২০০৪ সালে জামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের করা ১৯.৯৩ সেকেন্ডের রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছে। বোল্ট ১৭ বছর বয়সে সেই রেকর্ড গড়েছিলেন এবং কিশোর বয়সে তার চেয়ে ভালো সময় আর কখনও দিতে পারেননি।

যদিও ২০২২ সালে যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটনের ১৯.৪৯ সেকেন্ডের একটি দৌড় অনূর্ধ্ব-২০ অ্যাথলেট হিসেবে দ্রুততম, তবে বিশ্ব রেকর্ড হিসেবে সেটি স্বীকৃত হয়নি। নাইটন এর আগে ১৯.৬৯ সেকেন্ডের অফিসিয়াল রেকর্ডের মালিক ছিলেন, যা এখন গাউট নিজের করে নিলেন।

কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া দক্ষিণ সুদানি বংশোদ্ভূত এই তরুণ অ্যাথলেট বলেন, "আমি এই দিনটির জন্যই অপেক্ষায় ছিলাম। অস্ট্রেলিয়ায় আমাদের অনেক প্রতিভাবান অ্যাথলেট রয়েছে এবং একে অপরের সাথে প্রতিযোগিতার ফলে আমরা নিজেদের সেরাটা দিতে পারছি। দুজন অস্ট্রেলিয়ান ২০ সেকেন্ডের নিচে দৌড়াতে পেরেছি, এটা সত্যিই অসাধারণ।"

গাউট জানিয়েছেন, তিনি আগামী জুলাইয়ে গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমস এড়িয়ে চলবেন। এর পরিবর্তে আগস্টের শুরুতে ওরেগনে হতে যাওয়া বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজের সবটুকু মনোযোগ দিতে চান তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর