রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইউরোপীয় ফুটবলে ইতিহাস: পুরুষ দলের ডাগআউটে প্রথম নারী প্রধান কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

ইউরোপীয় ফুটবলে ইতিহাস: পুরুষ দলের ডাগআউটে প্রথম নারী প্রধান কোচ

জার্মান ফুটবলের সবচেয়ে জনপ্রিয় লিগ বুন্দেসলিগায় এক নতুন ইতিহাস রচিত হয়েছে। ৩৪ বছর বয়সী মারি লুইস এটা হয়ে উঠেছেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম নারী কোচ, যিনি পুরুষদের দলের দায়িত্ব সামলাবেন। ইউনিয়ন বার্লিন তাঁকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

গত শনিবার রাতে টেবিলের তলানিতে থাকা এফসি হেইডেনহেইমের কাছে ৩-১ গোলে হারের পর ক্লাবটি কোচ স্টেফেন বাউমগার্ট ও তাঁর সহকারীদের বরখাস্ত করে। এরপরই মৌসুমের বাকি অংশের জন্য দায়িত্ব দেওয়া হয় এটাকে। এই সিদ্ধান্তের ফলে তিনি বুন্দেসলিগা এবং ইউরোপের বড় পাঁচ লিগের ইতিহাসে প্রথম নারী হিসেবে পুরুষ দলের ডাগআউটে দাঁড়াবেন।


বিজ্ঞাপন


এটা আগে থেকেই ইউনিয়ন বার্লিনের সঙ্গে যুক্ত। ২০২৩ সালের নভেম্বরে তিনি ক্লাবের প্রথম নারী সহকারী কোচ হিসেবে যোগ দেন। ২০২৪ সালের জানুয়ারিতে প্রধান কোচ নেনাদ বজেলিকা নিষিদ্ধ থাকায় ডার্মস্টাডের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে তিনি প্রথমবারের মতো ডাগআউট সামলান—সেটিও ছিল বুন্দেসলিগায় নারীদের জন্য মাইলফলক। সম্প্রতি তিনি ক্লাবের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং আসন্ন মৌসুমে নারী দলের প্রধান কোচ হওয়ার কথা ছিল।

পেশাদার ফুটবলার হিসেবে এটা টারবাইন পটসডামের হয়ে নারী চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি ইউরোপিয়ান প্রো লাইসেন্সধারী কোচ।

বর্তমানে ১৮ দলের বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিন ১১তম স্থানে আছে। তবে দলের ফর্ম খুবই খারাপ—সাম্প্রতিক ১৪ ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে। পয়েন্ট তালিকায় অবস্থান নিরাপদ মনে হলেও, রেলিগেশন জোন থেকে দূরত্ব কম।

দায়িত্ব নেওয়ার পর এটা বলেছেন, “পয়েন্ট টেবিল যেমনই থাকুক, আমাদের অবস্থান এখনো নিরাপদ নয়। ক্লাব যে বিপদের মুখে, সেখানে আমার ওপর আস্থা রাখায় আমি খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি, সবাই মিলে প্রয়োজনীয় পয়েন্ট তুলে নিতে পারব।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর