রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

৪১ বছর বয়সী থিয়াগো সিলভা ফিরছেন ব্রাজিলের বিশ্বকাপ দলে!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

৪১ বছর বয়সী থিয়াগো সিলভা ফিরছেন ব্রাজিলের বিশ্বকাপ দলে!

ফুটবলে বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায় না, যদি পারফরম্যান্স থাকে এবং অভিজ্ঞতা থাকে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এই কথাটাই প্রমাণ করলেন ৪১ বছর বয়সী ভেটেরান ডিফেন্ডার থিয়াগো সিলভার কথা বলতে গিয়ে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাসপোর্টের জন্মতারিখ দেখে তিনি খেলোয়াড় বাছাই করেন না। যোগ্যতা থাকলে সিলভার মতো অভিজ্ঞ ফুটবলারও ২০২৬ বিশ্বকাপে সেলেসাওদের হয়ে খেলার স্বপ্ন দেখতে পারেন।

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি থিয়াগো সিলভাকে নিয়ে বেশ আশাবাদী। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর সিলভা আর জাতীয় দলে খেলেননি। কিন্তু এখন পর্তুগালের ক্লাব পোর্তোয় নিয়মিত খেলছেন এবং ফর্ম ধরে রেখেছেন। আনচেলত্তি ফরাসি সংবাদমাধ্যম লেকিপককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বয়স কোনো সমস্যা নয়- যদি খেলোয়াড় সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারে।


বিজ্ঞাপন


তিনি উদাহরণ দিয়ে বলেন, “আমি কখনো পাসপোর্টের জন্মতারিখ দেখি না। সব ব্রাজিলিয়ান খেলোয়াড়ই বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার স্বপ্ন দেখতে পারে। ৪১ বছর বয়স হলেও কোনো সমস্যা নেই। যদি সে যোগ্য হয়, তাহলে সে দলে থাকবে। বয়স কোনো বাধা নয়। দেখুন পাওলো মালদিনিকে, প্রায় ৩৯ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জিতেছিলেন। আর লুকা মদ্রিচ আজও ৪০ বছর বয়সে দুর্দান্ত খেলে যাচ্ছেন।”

আনচেলত্তি নিজে এসি মিলান ও রিয়াল মাদ্রিদে অনেক কিংবদন্তি খেলোয়াড়কে কোচিং করিয়েছেন, যারা বয়সের সীমা ভেঙে দিয়েছেন। তাই তিনি বিশ্বাস করেন, সিলভার মতো খেলোয়াড় যদি শারীরিকভাবে ফিট থাকেন এবং মানসিকভাবে প্রস্তুত থাকেন, তাহলে তাকে দলে রাখা যেতেই পারে।

এছাড়া আনচেলত্তি সিলভার ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, সিলভা খেলা ছাড়ার পর দারুণ কোচ হবেন। “থিয়াগো খুবই বুদ্ধিমান, কঠোর পরিশ্রমী এবং অনেক ভালো কোচের অধীনে খেলেছে। আমি নিশ্চিত, সে দারুণ কোচ হবে,” বলেছেন আনচেলত্তি হাসতে হাসতে।

ব্রাজিল এখন অনেক তরুণ প্রতিভার সম্ভার নিয়ে এগোচ্ছে। তবে আনচেলত্তি স্বীকার করেছেন, নতুন খেলোয়াড়দের উত্থানের কারণে চূড়ান্ত দল নির্বাচনে “সংশয়” বাড়ছে। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ খেলোয়াড়দের মূল্য আরও বেড়ে যায়। থিয়াগো সিলভার মতো একজন নেতৃত্বস্থানীয় ডিফেন্ডার নকআউট ম্যাচে ব্রাজিলকে অতিরিক্ত শক্তি দিতে পারেন।


বিজ্ঞাপন


যদি সিলভা শেষ পর্যন্ত দলে জায়গা পান, তাহলে তিনি বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের হয়ে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়দের একজন হয়ে উঠবেন। 

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর