রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

সূর্যবংশী এখনই বিধ্বংসী, ওর বয়সে আমি স্কুলে যেতাম: পোলার্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১০:১৭ এএম

শেয়ার করুন:

সূর্যবংশী এখনই বিধ্বংসী, ওর বয়সে আমি স্কুল যেতাম: পোলার্ড
বৈভব সূর্যবংশী ও কিরন পোলার্ড

আইপিএলে বিধ্বংসী ব্যাটিংয়ে আরও একবার আলোড়ন তুললেন বৈভব সূর্যবংশী। জাসপ্রিত বুমরাহ, জোফরা আর্চার, ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজলউডের মতো বর্তমান সময়ের সেরা বোলারদের যেভাবে তুলোধুনো করছেন এই তরুণ তুর্কি সেটিকে রীতিমতো অবিশ্বাস্য বলছেন ক্রিকেট বিশ্লেষকরা।

চলতি আইপিএলের দুটি ম্যাচে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছেন ১৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। এমনকি নিজের নামটা তুলেছেন রানসংগ্রাহকদের চূড়ায়।
 
রাজস্থান রয়্যালসের এই ওপেনারকে দেখে বিস্মিত খোদ মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কিরন পোলার্ড। তিনি বলেন, ‘আমার বয়স যখন ১৫ বছর, তখনও স্কুলে ছিলাম, পাশাপাশি ক্লাব ক্রিকেট খেলি।’


বিজ্ঞাপন


তবে সেটি রোমাঞ্চকর ছিল। এখন বিশ্বের সামনে ওই বয়সী কাউকে ব্যাটিংয়ে ঝড় তুলতে দেখা অনেক বেশি রোমাঞ্চকর। সে তার তারুণ্যের উচ্ছ্বাসকে নিজের সুবিধার্থে ব্যবহার করছে এবং তার জন্য শুভকামনা যেন এটি দীর্ঘকাল বজায় থাকে।  

অল্প সময়ে জনপ্রিয় হওয়া নিয়ে সতর্কতাও দিয়েছেন সাবেক এই ক্যারিবীয় অলরাউন্ডার, ‘আমরা ক্রমাগত প্রতিভাবান খেলোয়াড় তৈরি করছি। আমাদের শুধু তাকে উৎসাহিত করে যেতে হবে। 

আমি সবসময় একটা কথা বলি, সে যখন এখানে থাকে, তখন যেন আমরা তার জনপ্রিয়তার স্রোতে গা না ভাসাই। আর যদি দুয়েকটা ব্যর্থতা আসে এবং খেলোয়াড়রা তাকে বুঝে ফেলে, তখন আমরা তাকে পথ থেকে ছেঁটে ফেলি। তার অতীতের কথা পুরোপুরি ভুলে যাই। আমার মনে হয়, একজন ক্রিকেটার হিসেবে ব্যক্তিগতভাবে এটাই আমার সবচেয়ে বড় ভয় যে আমরা সবাই অতিপ্রচারণায় না ভেসে যাই।’


বিজ্ঞাপন


সবশেষ ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে রাজস্থান রয়্যালসকে জেতানোর ম্যাচে ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন কিশোর এই ব্যাটার। হাঁকিয়েছেন ৮ চার ও ৭ ছক্কা। আইপিএলের চলতি আসরে সূর্যবংশী চার ইনিংসে যথাক্রমে ৫২, ৩১, ৩৯ ও ৭৮ রান করেছেন। ২৬৬ স্ট্রাইকরেট এবং ৫০ গড়ে ৪ ইনিংস শেষে তার রান ২০০ (এখন পর্যন্ত সবার শীর্ষে)।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর