রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

এস্পানিওলকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ এএম

শেয়ার করুন:

এস্পানিওলকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা 
চমৎকার পারফরম‍্যান্সে রাঙালেন লামিনে ইয়ামাল

নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে হারিয়ে শিরোপা লড়াইয়ে আরও এগিয়ে গেল বার্সেলোনা। এই ম্যাচের মধ্য দিয়ে সবচেয়ে কম বয়সে লা লিগায় শততম ম‍্যাচ খেলার কীর্তি গড়ার উপলক্ষ‍ চমৎকার পারফরম‍্যান্সে রাঙালেন লামিনে ইয়ামাল। 

নিজে গোল করলেন, করালেন দুটি। কাম্প নউয়ে শনিবার লিগ ম্যাচটি ৪-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। প্রথমার্ধে জোড়া গোল করেন ফেররান তরেস। তার দুটি গোলেই ভূমিকা রাখা ইয়ামাল দ্বিতীয়ার্ধের শেষ দিকে পান জালের দেখা। অন‍্য গোলটি করেন মার্কাস র‍্যাশফোর্ড।


বিজ্ঞাপন


এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে হ্যান্সি ফ্লিকের দল।

আরও পড়ুন: ব্রাজিল ফুটবলের সোনালি যুগ কি আর ফিরবে? ব্যাখ্যা দিলেন রোমারিও

 এদিন ম্যাচের ৯ মিনিটেই দীর্ঘদিনের গোলখরা কাটান তোরেস। প্রথম গোলটি আসে ইয়ামালের কর্নার থেকে শটে হেডের মাধ্যমে। আর ২৫ মিনিটে ইয়ামালের চমৎকার অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।  

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল এস্পানিওল। ৫৬ মিনিটে পল লোজানো গোল করে বার্সার রক্ষণভাগে ভীতি ছড়ায়। কিন্তু শেষ পর্যন্ত তারা আর পেরে ওঠেনি। উল্টো ৮৭ মিনিটে দলের তৃতীয় গোলটি আসে ইয়ামালের পা থেকে।  ৮৯তম মিনিটে এস্পানিওলের কফিনে শেষ পেরেক ঠুকেন মার্কাস র‍্যাশফোর্ড।


বিজ্ঞাপন


চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই র‍্যাশফোর্ডের করা চতুর্থ গোলটিতে দুর্দান্ত অবদান ফ্রেঙ্কি ডি ইয়ং। এই ডাচ মিডফিল্ডার শুরুর দিকে একটি সহজ সুযোগ নষ্ট করলেও ম্যাচের শেষ দিকে তার পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে দলের চতুর্থ গোলটি করেন এই ইংলিশ ফরোয়ার্ড। ফলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। 

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর