রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

শিরোপা স্বপ্নে বড় ধাক্কা খেল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

শিরোপা স্বপ্নে বড় ধাক্কা খেল আর্সেনাল

মৌসুমের শেষ পর্যায়ে এসে আবারও সেই পুরোনো আতঙ্ক ফিরে এসেছে আর্সেনালের জন্য। টানা তিন বছর ইংলিশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়ে থাকার পর এবারও শিরোপা লড়াইয়ে হোঁচট খেল মিকেল আর্তেতার দল। শনিবার (১১ এপ্রিল ২০২৬) ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে শীর্ষস্থান ধরে রাখলেও, শিরোপা দৌড় আরও জমজমাট হয়ে উঠল।

ম্যাচে জুনিয়র ক্রুপির প্রথমার্ধের গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। ভিক্টর ইয়োকেরেসের পেনাল্টি গোলে সমতা ফেরায় আর্সেনাল। কিন্তু দ্বিতীয়ার্ধে অ্যালেক্স স্কটের দারুণ গোলে আবার লিড নেয় সফরকারীরা এবং শেষ পর্যন্ত তা ধরে রাখে। এই হারের ফলে আর্সেনালের শিরোপা জয়ের সম্ভাবনায় বড় ধাক্কা লেগেছে।


বিজ্ঞাপন


বর্তমানে ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট। অর্থাৎ দুই ম্যাচ কম খেলে সিটি পিছিয়ে আছে মাত্র ৯ পয়েন্টে। আগামী সপ্তাহে সিটির সঙ্গে শীর্ষস্থানের লড়াইয়ে নামার আগে এই হার আর্সেনালের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

চোটের কারণে এই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ তিন তারকা বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড ও জুরিয়েন টিম্বার অনুপস্থিত ছিলেন। বোর্নমাউথের হয়েও ডাচ তারকা জাস্টিন ক্লুইভার্ট খেলতে পারেননি।

টানা চার লিগ জয়ের পর এটি আর্সেনালের প্রথম হার। সব প্রতিযোগিতা মিলিয়ে সাম্প্রতিক চার ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে তারা। এর মধ্যে এফএ কাপ ও লিগ কাপ থেকেও বিদায় নিয়েছে গানার্সরা।

এমিরেটসে দর্শকরা হতাশায় ভরা মেজাজে দলকে মাঠ ছাড়তে দেখেছেন। এখন দেখার বিষয়, পরের সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে আর্তেতার দল কীভাবে ঘুরে দাঁড়ায়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর