শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাংলাদেশ সিরিজের দলে পরিবর্তন আনল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ সিরিজের দলে পরিবর্তন আনল নিউজিল্যান্ড

বাংলাদেশ সফরের আগে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে নিউজিল্যান্ড। ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ক্রিশ্চিয়ান ক্লার্ক, তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার বেন লিস্টারকে।

১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই সাদা বলের সিরিজের আগে চোটে পড়েন ক্লার্ক। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে নিউজিল্যান্ড ‘এ’-এর ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের আঙুলের মাঝের অংশে কেটে যায় তার।


বিজ্ঞাপন


ক্লার্কের এই চোটে দুই বছরের বেশি সময় পর জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন লিস্টার। শ্রীলঙ্কা সফরেই থাকা এই পেসার রোববার বাংলাদেশে আসবেন। নিউজিল্যান্ড থেকে যাওয়া বাকি সদস্যরা সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে মিরপুরে, আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে হবে প্রথম দুই ম্যাচ, আর শেষ ম্যাচটি ২ মে অনুষ্ঠিত হবে ঢাকায়।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল নিউজিল্যান্ড। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হেরে যায় কিউইরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর