শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ডট বলের রেকর্ডে এলিট ক্লাবে মুস্তাফিজ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

ডট বলের রেকর্ডে এলিট ক্লাবে মুস্তাফিজ 

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা তারকা এখন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিংয়ের কারণে বিশ্বজুড়েই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে মুস্তাফিজ চাহিদার শীর্ষে। আইপিএলে খেলতে না পারলেও কাটার মাস্টার এখন খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। সেখানেই এবার দারুণ এক রেকর্ডের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন টাইগার এই পেসার। 

মুস্তাফিজের বলে ব্যাটাররা সচরাচরই বোকা বনে যান। গতির ভিন্নতার সঙ্গে কাটারের বৈচিত্র- সব মিলিয়ে ব্যাটারদের সবসময়ই সতর্ক থাকতে হয়। এ কারণে অনেক সময় ব্যাটাররা টাইগার পেসারের বলে ব্যাটের সংযোগ ঘটাতে পারেন না, আসে না কোনো রান। এবারের পিএসএলেও এখনো পর্যন্ত ২১টি ডোত বল করেছেন মুস্তাফিজ। আর তাতেই নাম ওঠেছে এলিট এক ক্লাবে। 


বিজ্ঞাপন


টি-টোয়েন্টিতে পঞ্চম পেসার হিসেবে ৩০০০ বা তার বেশি ডট বল দেওয়ার রেকর্ড গড়লেন বাংলাদেশের বাঁহাতি পেসার। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত ৩২৪ ইনিংস বোলিং করে ৩০০২ বল দিয়েছেন ডট। 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডট বলের রেকর্ড ডোয়াইন ব্রাভোর। ২০০৬ থেকে ২০২৪ পর্যন্ত ১৮ বছর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৫৪৬ ইনিংস বোলিং করেছেন। দীর্ঘ দেড় যুগের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তাঁর ৩৬৮১ বল থেকে প্রতিপক্ষের ব্যাটাররা কোনো রানই নিতে পারেনি। 

ডট বলের এই এলিট ক্লাবে ব্রাভোর পরই দুইয়ে আছেন পাকিস্তানের মোহাম্মদ আমির। পাকিস্তানি এই পেসার ৩৩৪৮ ডট বল করেছেন। এ তালিকায় তিনে আছেন আরেক ক্যারিবীয় অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ৩২১৩ ডট বল করেছেন তিনি। আর চতুর্থ স্থানে পাকিস্তানের সোহেল তানভীর। ৩০৪৬ ডট বল করেছেন তিনি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর