বিশ্বকাপের আগে প্রস্তুতি চূড়ান্ত করতে জুনে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
বিশ্বচ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে ৬ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনে অবস্থিত কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে। এরপর ৯ জুন আলাবামার অবার্ন শহরের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।
বিজ্ঞাপন
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এবারের আসরে ‘গ্রুপ জে’-তে রয়েছে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।
শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।




