বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইতালি ফুটবলারদের বোনাস চাওয়ার দাবি অস্বীকার দোন্নারুম্মার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

ইতালি ফুটবলারদের বোনাস চাওয়ার দাবি অস্বীকার দোন্নারুম্মার

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের বিনিময়ে ইতালির খেলোয়াড়দের ‘বোনাস’ দাবি করেছে, এমন খবর সরাসরি নাকচ করেছেন ইতালির গোলরক্ষক ও অধিনায়ক জানলুইজি দোন্নারুম্মা 

গত মাসে প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা পায়নি চারবারের চ্যাম্পিয়ন ইতালি।


বিজ্ঞাপন


এই প্রেক্ষাপটে দোন্নারুম্মা জানান, দলের পক্ষ থেকে কখনোই কোনো অর্থ দাবি করা হয়নি। তার মতে, বিশ্বকাপে খেলার সুযোগটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। “অধিনায়ক হিসেবে আমি কখনোই এক ইউরোও দাবি করিনি। জাতীয় দল সবসময়ই টুর্নামেন্টে জায়গা করে নেওয়া খেলোয়াড়দের কিছু উপহার দেয়, বিষয়টা সেখানেই শেষ,” বলেন তিনি।

ইতালির ব্যর্থতার পর বড় ধরনের পরিবর্তন এসেছে ফুটবল প্রশাসনে। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা পদত্যাগ করেছেন, একইসঙ্গে দলীয় প্রতিনিধি প্রধান জিয়ানলুইজি বুফনও সরে দাঁড়িয়েছেন। প্রধান কোচ জেন্নারো গাত্তুসোও দায়িত্ব ছেড়েছেন।

এই পরিস্থিতিতে সামনে তাকানোর কথা বলছেন দোন্নারুম্মা। “আমাদের নতুন করে শুরু করতে হবে। সামনে চার বছর সময় আছে, এর মধ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও নেশনস লিগের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আছে। সেগুলোর দিকেই এখন মনোযোগ দিতে হবে,” বলেন তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর