বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

অ্যাতলেতিকোর কাছে হেরে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

অ্যাতলেতিকোর কাছে হেরে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ বার্সা

কাম্প নউয়ে ২০ বছর পর পাওয়া জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে গেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে এই হারের পর পেনাল্টি না দেওয়া এবং প্রতিপক্ষ খেলোয়াড়কে লাল কার্ড না দেখানোয় রেফারির সিদ্ধান্তের ক্ষোভ ঝেরেছেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক।

বুধবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আতলেতিকোর কাছে ২-০ গোলে হারে ১০ জনের বার্সেলোনা। হুলিয়ান আলভারেস ও আলেক্সান্দার সরলথের গোলে জয় পায় অ্যাতলেতিকো। ফিরতি লেগে আগামী মঙ্গলবার মাদ্রিদে মুখোমুখি হবে দুই দল।


বিজ্ঞাপন


ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন ফ্লিক। অ্যাতলেতিকো গোলরক্ষক হুয়ান মুসো গোল কিক নেওয়ার পর ডি-বক্সের ভেতর ডিফেন্ডার মার্ক পুবিল হাত দিয়ে বল থামান। বদলি হিসেবে নামা স্প্যানিশ এই ডিফেন্ডার আগেই একটি হলুদ কার্ড দেখেছিলেন।

এই ঘটনায় বার্সেলোনা কোচ বলেন, “আমার কাছে এটি একটি স্পষ্ট লাল কার্ড, মানে দ্বিতীয় হলুদ কার্ড এবং পেনাল্টি। ভিএআর ব্যাখ্যা করতে পারে কেন এটি রিভিউ করা হয়নি। আমি বিশ্বাস করতে পারছি না এটি লাল কার্ড নয়। এটি ভালো লাগছে না। এটি অন্যায় বলে মনে হচ্ছে। আমাদের এটি মেনে নিতে হবে। আমরা আগামী মঙ্গলবার লড়াই করব।”

এর আগে প্রথমার্ধের শেষ দিকে ভিএআর পরীক্ষার পাউ কুবার্সি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ৪৩তম মিনিটে বক্সের বাইরে জুলিয়ানো সিমিওনেকে পেছন থেকে ফাউল করলে প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন এই তরুণ ডিফেন্ডার।

সেখানে পাওয়া ফ্রি-কিক থেকে আতলেতিকোকে এগিয়ে দেন আলভারেস। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটি নবম গোল। এরপর ৭০তম মিনিটে সরলথের গোলে ২০০৬ সালের পর কাম্প নউয়ে প্রথম জয়ের দেখা পায় আতলেতিকো। কুবার্সির লাল কার্ডের ঘটনায় ফ্লিক বলেন, “আমরা লাল কার্ড পাই এবং তখনই আতলেতিকো তাদের প্রথম গোলটি পায়... আজ ভিএআর অ্যাতলেতিকোর প্রতি খুব মনোযোগী ছিল।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর