শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা, ৩ মাসের মধ্যে নির্বাচন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ আইসিসির কাছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। 

বিসিবির বর্তমান বোর্ড নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। কদিন ধরেই দেশের ক্রিকেট সংস্থার ভেতরে অস্থিরতা আরও বাড়ে। এদিকে গত অক্টোবরে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ নির্বাচনে অনিয়ম খতিয়ে দেখার জন্য গঠিত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন নিয়ে এনএসসিকে জমা দিয়েছে গতকাল। 


বিজ্ঞাপন


এনএসসির প্রতিবেদন পাওয়ার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, আইসিসির সঙ্গে পরামর্শ করেই বিসিবির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর আজ ভেঙে দেওয়া হল বিসিবির পরিচালনা পর্ষদ। আজ বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এর আগে তিনি এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন।

এনএসসি জানিয়েছে, বিসিবির সবশেষ নির্বাচনে অনিয়ম ছিল। ফলে আইসিসিকে বিসিবির বর্তমান কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইমেইল করা হয়েছে। 

এদিকে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ায় করা হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। গঠিত কমিটি ৩ মাসের মধ্যে নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। ৩ মাস নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত হয়ে ক্রিকেট পরিচালনা করবে আহ্বায়ক কমিটি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর