মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রথমবারের মত ইউরোপের দলের বিপক্ষে খেলবেন হামজা-জামালরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

প্রথমবারের মত ইউরোপের দলের বিপক্ষে খেলবেন হামজা-জামালরা

ইতিহাসের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছে বাংলাদেশের পুরুষ ফুটবল দল। আগামী ৫ জুন সান মারিনোতে ফিফা টিয়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সান মারিনো।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, ইউরোপের কোনো দলের বিপক্ষে এটিই হবে বাংলাদেশের প্রথম ম্যাচ। একই সঙ্গে ইউরোপের মাটিতেও প্রথমবার খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।


বিজ্ঞাপন


অন্যদিকে সান মারিনোর জন্যও ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। তাদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো এশিয়ান দলের বিপক্ষে খেলবে ইউরোপের এই দলটি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে ১৮১তম স্থানে। এদিকে ইউরোপের দল হলেও র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে সান মারিনো, ২১১তম। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় এই ম্যাচে কিছুটা হলেও ফেভারিট হিসেবে নামবে বাংলাদেশ।

দুই দেশের ফুটবল ফেডারেশনই ম্যাচটি নিশ্চিত করেছে। ভিন্ন দুই মহাদেশের দলের এই লড়াই তাই তৈরি করেছে আলাদা আগ্রহ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর