সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

স্পিন বোলিং মেশিন কিনেছে বিসিবি, দাম জানালেন শাহরিয়ার নাফিস 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

স্পিন বোলিং মেশিন কিনেছে বিসিবি, দাম জানালেন শাহরিয়ার নাফিস 

ক্রিকেটারদের অনুশীলনে বোলিং মেশিনের ব্যবহার নতুন কিছু নয়। মেশিন থেকে দ্রুতগতিতে বল বেরিয়ে যায় অপরপ্রান্তে থাকা ব্যাটারের দিকে। ম্যাচের আগে অনেক সময় মেশিন ব্যবহার করেই অনুশীলন করেন ব্যাটাররা। তবে সেটা পেস বোলিংয়ের ক্ষেত্রেই বেশি দেখা যায়। বাংলাদেশেও এমন মেশিনের ব্যবহার আগে থেকেই দেখা যায়। তবে এবার টাইগার ক্রিকেটারদের জন্য আনা হয়েছে স্পিন বোলিং মেশিন। 

স্পিন বোলিং মেশিনের ব্যবহার বেশি দেখা যায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত দেশগুলোতে। কারণ সেখানে কন্ডিশন থাকে পেসবান্ধব। ফলে স্পিন বোলিং মেশিন ব্যবহার করেই অনুশীলন করেন ব্যাটাররা। তবে উপমহাদেশের কন্ডিশন সাধারণ স্পিনবান্ধব। ফলে এদিকটায় পেস বোলিং মেশিনের ব্যবহারই দেখা যায় বেশি। তবে এবার বিসিবি নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। 


বিজ্ঞাপন


আজ জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে দেখা মিলল স্পিন বোলিং মেশিনের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানালেন এর চড়া দাম নিয়েও। সেই সঙ্গে কী কী কাজে এটা ব্যবহার করা যাবে, তা নিয়েও ধারণা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। 

নাফীস বলেন, ‘প্রায় ১০০০০ পাউন্ড এর দাম। তবে ভ্যাট- ট্যাক্সের হিসাবটা জানা নেই আমার।’ স্পিন বোলিং মেশিনের দাম পড়েছে বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা। 

এই মেশিন ব্যবহার করে কী কী করা যাবে তা জানাতে নাফিস বলেন, ‘এটা দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং স্ট্রেইট বলটা করা যায়। ডানহাতি বোলারের ক্ষেত্রে যদি এটা অফ স্পিন হয়, তাহলে বাঁহাতি বোলারের ক্ষেত্রে এটা চায়নাম্যান হবে। সব ধরণের স্পিনই খেলা যায়। পাশাপাশি সোজা বল, যে বলটা আর্মার বল, সেই বলটাও খেলা যায়। তিন ধরনের বল খেলা যায়। লেংথ বদলানো যায়।’

স্পিন বোলিংয়ের ক্ষেত্রেও এই মেশিন দিয়ে গতি নিয়ন্ত্রণ করা যায় জানিয়ে নাফিস বলেন, ‘বলের পেস। মানে ধরেন কিছু স্পিনার জোরে বোলিং করে, কয়েক জন স্পিনার আস্তে বোলিং করেন। সেই গতিটাও নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি এটা দুই ভাবেই অপারেট করা যায়। ম্যানুয়ালি করা যায়। আবার কোনো ব্যাটারের কোচ বা সাপোর্টিং হ্যান্ড না থাকে, তাহলে অটোমেটেড উপায়ে একটা টাইমার সেট করা যাবে। সেক্ষেত্রে আপনাআপনি একসঙ্গে প্রায় ২৫ থেকে ৩০ টা বল ব্যবহার করা যায়।’


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর