সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

মেসির জাদুতে মুগ্ধ ভারস্টাপেন বললেন, ‘ওকে থামানো অসম্ভব’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

মেসির জাদুতে মুগ্ধ ভারস্টাপেন বললেন, ‘ওকে থামানো অসম্ভব’

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই স্মরণীয় ম্যাচ, লিওনেল মেসির দেওয়া দুর্দান্ত অ্যাসিস্ট এখনও ভুলতে পারেননি ফর্মুলা ওয়ান তারকা ম্যাক্স ভারস্টাপেন। সেই মুহূর্তের কথা তুলে ধরে আবারও মেসির প্রশংসায় পঞ্চমুখ হলেন এই ডাচ ড্রাইভার।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাহুয়েল মোলিনার গোলে মেসির অসাধারণ অ্যাসিস্ট ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। ভারস্টাপেনের মতে, এমন কিছু ঠেকানোর উপায়ই নেই। তিনি বলেন, “মেসি খেলাটা যেভাবে বোঝে, সেটা আলাদা। অনেক খেলোয়াড়কে গোল করতে দৌড়াতে হয়, জায়গা তৈরি করতে হয়, কিন্তু ওর তা লাগে না।”


বিজ্ঞাপন


আরও প্রশংসা করে তিনি যোগ করেন, “সে যেকোনো জায়গা থেকে, যেকোনো মুহূর্তে গোল করতে পারে। আপনি ভাববেন তাকে থামাতে পারবেন, কিন্তু পারবেন না। সে ঠিকই সুযোগ বের করে নেয়।” ভারস্টাপেনের মতে, “ওকে ডিফেন্ড করা সম্ভবই না”, এটাই মেসির শ্রেষ্ঠত্বের বড় প্রমাণ।

সেই ম্যাচটি ২-২ সমতায় শেষ হওয়ার পর গড়ায় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস নায়ক হয়ে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলে দেন। 

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস লড়াই এখন বিশ্বকাপের অন্যতম ক্লাসিক দ্বৈরথে পরিণত হয়েছে। ১৯৭৪ থেকে ২০২২- বহুবারই গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। মেসিকে নিয়ে এর আগেও নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন ভারস্টাপেন। ২০২২ সালেই ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তুলনায় তিনি বলেছিলেন, “মেসির প্রতিভা বেশি।”

তবে পর্তুগিজ তারকার পরিশ্রমের প্রশংসাও করেছেন তিনি, “ক্রিস্টিয়ানো অসাধারণ পরিশ্রমী এবং নিজেকে দারুণভাবে ফিট রেখেছে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর