লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচে আবারও বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন তরুণ তারকা লামিন ইয়ামাল।
শনিবার রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে ২-১ গোলে জয় পায় বার্সেলোনা। ম্যাচের একটি মুহূর্তে কর্নার কিক নিতে গিয়েইয়ামালকে লক্ষ্য করে আতলেতিকোর এক সমর্থক অশ্লীল ও বর্ণবিদ্বেষমূলক গালাগালি করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়াভিডিওতে শোনা যায়, দর্শক চিৎকার করে বলছেন, “তুমি দেখতে কুৎসিত, মোটেও ভদ্রলোক না… মরক্কোয় ফিরে যাও, হা**… । ওখানেইচলে যাও।”
বিজ্ঞাপন
এদিন ম্যাচ জিতলেও এবং লা লিগার শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থাকলেও এ ঘটনায় ইয়ামালকে ম্যাচশেষে বেশ ক্ষুব্ধ দেখা যায়। তিনি কোচ হান্সি ফ্লিকের সঙ্গেও কথা বলেননি এবং সরাসরি ড্রেসিংরুমে চলে যান।
কোচ ফ্লিক পরে বলেন, “ইয়ামাল একটু রেগে ছিল। সে মাঠে সবকিছু দিয়ে খেলেছে, গোল করার ও সহায়তা দেওয়ার চেষ্টা করেছে। তারআবেগ আছে, কিন্তু এখন ড্রেসিংরুমে সব ঠিক আছে।”
এর কয়েক দিন আগে স্পেনের হয়ে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আরেকটি অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন ইয়ামাল। ম্যাচশুরুর আগে মিশরের জাতীয় সংগীতের সময় স্প্যানিশ সমর্থকরা “যে লাফাবে না, সে মুসলিম” বলে স্লোগান দেন।
একজন অনুশীলনকারী মুসলিম হিসেবে ইয়ামাল ইনস্টাগ্রামে পোস্ট করে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। আমি জানি স্লোগানটি প্রতিপক্ষকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, আমার বিরুদ্ধে নয়। তবুও একজন মুসলিম হিসেবেএটি অসম্মানজনক এবং সহ্য করার মতো নয়। ধর্মকে মক্কার উদ্দেশ্যে ব্যবহার করা অজ্ঞতা ও বর্ণবিদ্বেষের লক্ষণ।”

