রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

৭০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে রিয়ালে যাচ্ছেন আর্জেন্টাইন প্লে-মেকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

৭০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে রিয়ালে ফিরছেন আর্জেন্টাইন প্লে-মেক

২০২৪ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে বেরিয়ে এসেছিলেন তরুণ আর্জেন্টাইন প্লে-মেকার নিকোলাস পাজ। মাত্র ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে ইতালির সিরি আ ক্লাব কোমোতে পাঠিয়ে দিয়েছিল লস ব্লাঙ্কোস। সেই সঙ্গে রেখে দিয়েছিল একটি স্মার্ট বাই-ব্যাক ক্লজ। যা এখন তাদের হাতে শক্তিশালী অস্ত্র হয়ে উঠেছে। 

দুই বছরেরও কম সময়ে নিকো পাজ কোমোর জার্সিতে নিজেকে একেবারে বদলে দিয়েছেন। সিরি আ-তে এখন পর্যন্ত প্রায় ৬৮ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ১৭টি (সাম্প্রতিক মৌসুমে একা ১০ গোল ও ৬ অ্যাসিস্ট)। কোমোর অ্যাটাকিং মিডফিল্ডে তিনি এখন অপরিহার্য। ইতালিয়ান লিগে তার পারফরম্যান্স দেখে অনেক বড় ক্লাবের চোখ পড়েছে, কিন্তু নিকোর মন পড়ে আছে বার্নাব্যুতে।


বিজ্ঞাপন


রিয়াল মাদ্রিদও বিষয়টি নজরে রেখেছে। ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বে ক্লাব এখন গ্রীষ্মের দলবদলে নিকোকে ফিরিয়ে আনার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে। ২০২৪ সালের চুক্তিতে রাখা বাই-ব্যাক ক্লজ অনুসারে এবার মাত্র ৯ মিলিয়ন ইউরো দিয়েই তাকে ফেরত আনা সম্ভব। এটিকে স্প্যানিশ মিডিয়ায় অনেকে বলছেন ‘ডিল অফ দ্য সেঞ্চুরি’। কারণ বর্তমান বাজারে নিকোর মূল্য ৬০-৬৫ মিলিয়ন ইউরোর কাছাকাছি।

কোমো অবশ্য চায় নিকো আরও এক মৌসুম তাদের সঙ্গে থাকুক। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর কার্লালবের্তো লুদি সম্প্রতি সাক্ষাৎকারে বলেছেন, এখনও সম্ভাবনা আছে যে পাজ থেকে যাবেন। কিন্তু রিয়ালের অবস্থান স্পষ্ট, তারা নিকোকে আগামী মৌসুমের পরিকল্পনায় রেখেছে। খেলোয়াড় নিজে যদি রিয়ালে ফিরতে না চান, তাহলে সমস্যা হতে পারে; কিন্তু সেই সম্ভাবনা খুবই কম। গত গ্রীষ্মে টটেনহামের ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নিকো, শুধুমাত্র মাদ্রিদে ফেরার স্বপ্নে।

রিয়ালের মিডফিল্ডে চুয়ামেনি, ভালভের্দে, গুলের ও পিটার্সের মতো প্রতিভাবান খেলোয়াড় থাকায় গেইম টাইম নিয়ে কিছুটা প্রশ্ন উঠতে পারে। তবে নিকোর বয়স মাত্র ২১। ক্লাব মনে করে, তিনি ধাপে ধাপে নিজেকে মানিয়ে নিতে পারবেন। আর নিকো নিজেও রিয়ালের হয়ে ভবিষ্যৎ গড়ার অপেক্ষায় আছেন।

সবকিছু ঠিক থাকলে এই গ্রীষ্মেই ৯ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজ সক্রিয় করে নিকো পাজকে বার্নাব্যুতে ফিরিয়ে আনবে রিয়াল মাদ্রিদ।


বিজ্ঞাপন


এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর