শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘একটা এক্সটার্নাল ফোর্স ডিস্টার্ব করছে, শেষ মুহূর্ত পর্যন্ত আমি থাকব’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

‘একটা এক্সটার্নাল ফোর্স ডিস্টার্ব করছে, শেষ মুহূর্ত পর্যন্ত আমি থাকব’

অপার সম্ভাবনা নিয়ে দায়িত্ব নেওয়া সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন ভাঙনের আশঙ্কায়। আইসিসিতে অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা পূর্ণাঙ্গ সভাপতির চেয়ারে বসার পর থেকেই বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না।

সবচেয়ে বড় ধাক্কা হলো পরিচালকদের পদত্যাগের হিড়িক। ২৫ সদস্যের বোর্ড থেকে ইতোমধ্যে অন্তত সাতজন পরিচালক সরে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেওয়া এসব পরিচালকের মধ্যে এনএসসি মনোনীত সদস্যরাও রয়েছেন। এতে বোর্ডের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।


বিজ্ঞাপন


এর সঙ্গে যুক্ত হয়েছে গত অক্টোবরের বিসিবি নির্বাচন নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটি আজ রোববার (৫ এপ্রিল) প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনের ওপর নির্ভর করছে বোর্ডের ভবিষ্যৎ, এমনটাই ধারণা করা হচ্ছে ক্রিকেট মহলে।

চাপের মুখে থাকলেও সভাপতির পদ ছাড়তে নারাজ বুলবুল। দেশের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার চেয়ারে আমি বসব। এর বাইরে কী করার আছে?’ তাঁর মতে, বিসিবিতে তাঁর একটি উদ্যমী ও সৎ দল রয়েছে, যাদের সঙ্গে মিলে তিনি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করে যেতে চান।

একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, প্রায় ছয় মাস ধরে বোর্ডকে শান্তিতে কাজ করতে দেওয়া হয়নি। বাইরের ‘এক্সটার্নাল ফোর্স’ সব সময় তাদের কাজে বিঘ্ন ঘটিয়ে আসছে।

দেশের সেবায় সবকিছু ছেড়ে আসার কথা উল্লেখ করে বুলবুল যোগ করেন, ‘আমি দেশকে সাহায্য করার জন্য সবকিছু ছেড়েছি। শেষ মুহূর্ত পর্যন্ত আমি থাকব।’ তবে নিজেকে অপরিহার্য মনে করেন না তিনি। আইসিসিতে বাংলাদেশের একমাত্র কর্মরত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘কেউই অপরিহার্য নয়। আইসিসিতে কাজ করা একমাত্র বাংলাদেশি আমি; এর মানে এই নয় যে আমি বিশাল কিছু হয়ে গেছি। অভিজ্ঞতার কারণেই এখানে বসেছি। দেশকে সমর্থন দিতে সব ছাড়লাম। এটি আমার না হলে অন্য পথ দেখব।’


বিজ্ঞাপন


এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর