শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বোর্ড সভা শেষে বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

বোর্ড সভা শেষে বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ থেকে পরিচালকদের পদত্যাগের হিড়িক পড়েছে। আজ বসেছিল বিসিবির বোর্ড সভা। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কর্তাদের বোর্ড মিটিং শেষে জানা গেল, পদত্যাগ করেছেন আরও এক পরিচালক। 

লম্বা সময় ধরে আজ অনুষ্ঠিত হয়েছে বিসিবির বোর্ড মিটিং। সভা শেষে জানা গেল পদত্যাগ করেছেন বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধান ফাইয়াজুর রহমান। গত বছরের অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন ফাইয়াজুর।


বিজ্ঞাপন


বিসিবির ডিসিপ্লিনারি কমিটি ছাড়াও ফাইয়াজুর রহমান ঢাকার লিগ আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমের সহ-সভাপতি ছিলেন। বিসিবির আজকের বোর্ড সভায় স্বশরীরে উপস্থিত ছিলেন ফাইয়াজুর। তবে সভা শেষে সরে দাঁড়ান তিনি। 

এ নিয়ে বর্তমান পর্ষদের চারজন পরিচালক পদত্যাগ করলেন। ব্যক্তিগত কারণেই বিসিবি থেকে সরে যাচ্ছেন বলেই জানিয়েছেন তিনি।

এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর