শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

চেন্নাইকে হারিয়ে ২৪ লাখ রুপি জরিমানা গুনছেন শ্রেয়াস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

চেন্নাইকে হারিয়ে ২৪ লাখ রুপি জরিমানা গুনছেন শ্রেয়াস

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দারুণ জয় পেয়েছে পাঞ্জাব কিংস। তবে জয়ের আনন্দের মাঝেই বিপাকে পড়েছেন দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ধীরগতির ওভার রেটের কারণে তাকে আবারও জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

শুক্রবার চেপকের মাঠে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাইকে হারাতে অলরাউন্ড পারফরম্যান্স দেখায় পাঞ্জাব। শুরুতে বোলাররা দারুণ নিয়ন্ত্রণে রাখলেও ইনিংসের শেষভাগে কিছুটা রান খরচ করে। তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় দলটি।


বিজ্ঞাপন


২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে পাঞ্জাব। শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা, ফলে ম্যাচে ফেরার সুযোগই পায়নি চেন্নাই।

তবে এই জয়ের ম্যাচেই শাস্তি পেয়েছেন আইয়ার। ধীরগতির ওভার রেটের কারণে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে তাকে। এটি মৌসুমে পাঞ্জাবের দ্বিতীয় অপরাধ হওয়ায় শাস্তির পরিমাণ বেড়েছে। এর আগে প্রথম ম্যাচে ১২ লাখ রুপি জরিমানা হয়েছিল আইয়ারের।

এ ছাড়া দলের বাকি একাদশ ও ইমপ্যাক্ট খেলোয়াড়দেরও জরিমানা করা হয়েছে- প্রত্যেককে ৬ লাখ রুপি বা ম্যাচ ফি’র ২৫ শতাংশ। আইপিএলের বিবৃতিতে বলা হয়েছে, ন্যূনতম ওভার রেট সংক্রান্ত আচরণবিধি ভঙ্গের কারণেই এই শাস্তি দেওয়া হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর