শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

আইপিএলের মাঝপথে অস্ট্রেলিয়া ফিরে গেলেন কামিন্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

লড়াই করেও চীনের বিপক্ষে বাংলাদেশের হার

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স পিঠের চোটের চূড়ান্ত পরীক্ষা করাতে দেশে ফিরে গেছেন। গত বছরের জুলাই থেকে চোটে ভোগা এই অস্ট্রেলিয়ান পেসার সর্বশেষ অ্যাশেজে একটি টেস্ট খেলেছিলেন।

জানা গেছে, এটি নির্ধারিত স্ক্যান, যা ক্রিকেট অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে হবে। বৃহস্পতিবার কলকাতায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষে ভারত ছাড়েন কামিন্স। সবকিছু ঠিক থাকলে ১৭ এপ্রিল দলের সঙ্গে আবার যোগ দিতে পারেন তিনি।


বিজ্ঞাপন


এর আগেই কামিন্স ইঙ্গিত দিয়েছিলেন, আইপিএলের শুরুর অংশে খেলতে পারবেন না। সব ঠিক থাকলে টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধ এবং প্লে-অফে খেলার পরিকল্পনাই ছিল তার। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনে নিয়মিত বোলিংও করছিলেন তিনি।

কামিন্স না থাকায় শুরুর দিকে দলের নেতৃত্ব দেওয়া ঈশান কিশানই আপাতত অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন। গত ডিসেম্বরে অ্যাশেজের তৃতীয় টেস্টই ছিল কামিন্সের একমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচ, চোট পাওয়ার পর থেকে। শুরুতে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা থাকলেও পরে সামান্য জটিলতার কারণে ছিটকে যান তিনি।

ভারত আসার আগে এক সাক্ষাৎকারে কামিন্স বলেছিলেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং নিয়মিত বোলিং শুরু করেছেন। প্রতি তিন দিন পরপর বোলিং করে টুর্নামেন্টের মাঝামাঝি সময়ের মধ্যে পুরোপুরি ফিট হয়ে ওঠার পরিকল্পনা ছিল তার।

কামিন্সের অনুপস্থিতিতে এখন পর্যন্ত বিদেশি পেসার হিসেবে খেলছেন ইশান মালিঙ্গা ও ডেভিড পেইন। সানরাইজার্স হায়দরাবাদ তাদের পরের ম্যাচে রোববার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। সেখানে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন ঈশান কিশানই।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর